ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার উদ্যোক্তারা রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী ৩ জেলায় ভোক্তা-অধিকারের অভিযান, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা দেশ সংকটে, এমপি-মন্ত্রীদের সুবিধা বাড়ানোর সুযোগ নেই: জামায়াত আমির একটি হাসপাতাল জন্য ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বিসিবির মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল ‘ভাই ভাই’ মুহূর্তে পূণ্য, পরীমনির ৩য় সন্তান এক কোটি দক্ষ জনশক্তি পাঠাতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি ‘আওয়ামীপন্থিদের সরাতে’ বিভাগ-জেলা-উপজেলার সব কমিটি পুনর্গঠনের নির্দেশ পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর সরকারি কমিটিতে বড় পরিবর্তনের সিদ্ধান্ত রাজধানী থেকে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইলো বাংলাদেশ চিকিৎসকদের নিয়ে নতুন সিদ্ধান্ত হাম উপসর্গে একদিনে ১১ জনের মৃত্যু চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

৩ জেলায় ভোক্তা-অধিকারের অভিযান, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ১০:০২:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ১০:০২:৪০ অপরাহ্ন
৩ জেলায় ভোক্তা-অধিকারের অভিযান, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, অবৈধ প্রক্রিয়ায় পণ্য ও খাদ্য উৎপাদন এবং পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করার অপরাধে খুলনা বিভাগের তিন জেলায় সাতটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৩ সেপ্টেম্বর) খুলনা, যশোর ও মাগুরায় অধিদপ্তরের চারটি দল পৃথক তদারকি অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করে।

অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, চাল, ভোজ্যতেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক সেবা, আলু, দেশি পেঁয়াজ, সবজি, মুরগি ও ডিমের বাজারদর এবং ক্রয়-বিক্রয় ভাউচার যাচাই করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে মহানগরীর খালিশপুর থানার বিআইডিসি রোড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মেসার্স এসকেআর ড্রিংকিং ওয়াটারকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে সোনাডাঙ্গা, খালিশপুর ও দৌলতপুর থানার শিববাড়ি, শরীফ আমজাদ সড়ক ও সেন্ট্রাল নর্থ ব্লক বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ফিজা ড্রিংকিং ওয়াটারকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের দায়ে ৫ হাজার টাকা, মেসার্স শাহানারা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা এবং মেসার্স আনোয়ার এন্টারপ্রাইজকে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার পালবাড়ি মোড় বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হাবিবি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদনের দায়ে ২ হাজার টাকা এবং ভাই বোন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহমেদের নেতৃত্বে শ্রীপুর উপজেলার নাকোল বাজার এলাকায় অভিযান চালানো হয়। সেখানে মেসার্স মা ট্রেডার্সকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং যথাযথ পণ্য সরবরাহ না করার দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তর জানায়, চারটি পৃথক অভিযানে মোট সাতটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলাকালে ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও ব্যবসায়ীদের সতর্ক করা হয়।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার উদ্যোক্তারা

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার উদ্যোক্তারা