ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ জাতিসংঘ সাধারণ পরিষদে আজ প্রধানমন্ত্রীর ভাষণ ডেঙ্গু প্রতিরোধে জেসিআই ঢাকা স্পার্কসের সেমিনার, শিশুদের মাঝে মশারি বিতরণ বেনাপোল সীমান্তে ৩ লাখ ৮১ হাজার টাকার চোরাই পণ্য জব্দ চীনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমির, শি জিনপিংকে চিঠি স্ত্রীকে গ্রামে রেখে শহরে যা করে বেড়াতেন এই অভিনেতা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার উদ্যোক্তারা রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী ৩ জেলায় ভোক্তা-অধিকারের অভিযান, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা দেশ সংকটে, এমপি-মন্ত্রীদের সুবিধা বাড়ানোর সুযোগ নেই: জামায়াত আমির একটি হাসপাতাল জন্য ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বিসিবির মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল ‘ভাই ভাই’ মুহূর্তে পূণ্য, পরীমনির ৩য় সন্তান এক কোটি দক্ষ জনশক্তি পাঠাতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি ‘আওয়ামীপন্থিদের সরাতে’ বিভাগ-জেলা-উপজেলার সব কমিটি পুনর্গঠনের নির্দেশ পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ফের স্থগিত কাভিশের ঢাকার কনসার্ট

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ১০:২৩:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ১০:২৩:৪৫ পূর্বাহ্ন
ফের স্থগিত কাভিশের ঢাকার কনসার্ট

নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে ফের স্থগিত করা হয়েছে পাকিস্তানি ব্যান্ড কাভিশের ঢাকা কনসার্ট। আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকায় কনসার্টটি হওয়ার কথা ছিল। এতে কাভিশের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করার কথা ছিল বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড শিরোনামহীন ও মেঘদলের।

এর আগে গত বছরের ৫ ডিসেম্বর ঢাকার মাদানী এভিনিউয়ের কার্টসাইডে ‘ওয়েভ ফেস্ট: ফিল দিজ উইনটার’ শিরোনামে কনসার্টটির আয়োজনের কথা ছিল। সে সময় কাভিশের সদস্যরা ঢাকায় পৌঁছালেও সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার কথা বিবেচনা করে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করা হয়।

প্রথম দফায় স্থগিত হওয়ার প্রায় ১০ মাস পর আয়োজক প্রতিষ্ঠান প্রাইমওয়েভ কমিউনিকেশনস গত সেপ্টেম্বরের মাঝামাঝি জানায়, ২৬ সেপ্টেম্বর নতুন আয়োজনে ঢাকায় ফিরছে কাভিশ। এবারের অনুষ্ঠানের নাম দেওয়া হয় ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’।

তবে নির্ধারিত তারিখের আগে আবারও অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন পাওয়ার পর যত দ্রুত সম্ভব কনসার্টের নতুন তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যারা আগেই টিকিট কিনেছেন, নতুন তারিখে সেই টিকিট কার্যকর থাকবে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স