ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরিফের সাক্ষাৎ, যা আলোচনা হলো নিত্যপণ্যের বাজারে ‘আগুন’, লাগাম টানবে কে? যুদ্ধে সেনাদের ‘প্রাণ উৎসর্গের’ প্রস্তুতির আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির গণতন্ত্র ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ আলিয়া মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নিচ্ছে সরকার বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন লঞ্চ ভাড়া বাড়ল প্রায় ৮ শতাংশ, প্রজ্ঞাপন জারি মহানন্দা ব্যাটালিয়নের অভিযানে ২ মাদক চোরাকারবারি আটক, মাদকদ্রব্য জব্দ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব চকবাজারে ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান মাসুদ জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান মেঘনায় ট্রলারডুবিতে নারী নিহত, নিখোঁজ ৪ ইরানের ব্যতিক্রমী সামরিক মহড়া ও নতুন প্রতিরক্ষা কৌশল অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে রাষ্ট্রই থাকবে না: রিজভী বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক

গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ১১:২০:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ১১:২০:০০ পূর্বাহ্ন
গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত সুবেদার মেজর ও তদনিম্ন পর্যায়ের কর্মচারীদের মাসিক সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন হারে এ ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এর আগে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্টরা প্রচলিত হারেই সীমান্ত ভাতা পাবেন।

এ সংক্রান্ত গেজেট ১৭ সেপ্টেম্বর জারি করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৪ শাখা। এটি ২২ সেপ্টেম্বর প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে গেজেটে স্বাক্ষর করেছেন ওই শাখার যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম।

গেজেট অনুযায়ী, জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুসারে গ্রেড ও চাকরির বয়স বিবেচনায় সীমান্ত ভাতার নতুন হার নির্ধারণ করা হয়েছে। চাকরির বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভাতার পরিমাণও বাড়বে।

গ্রেড-২০-এর কর্মচারীরা চাকরির বয়স পাঁচ বছরের কম হলে মাসে ১ হাজার ৪৪০ টাকা এবং ২০ বছর বা তার বেশি হলে ৩ হাজার ১২০ টাকা পাবেন। গ্রেড-১৯-এ এ হার ১ হাজার ৫৬০ থেকে ৩ হাজার ২৪০ টাকা এবং গ্রেড-১৮-এ ১ হাজার ৬৮০ থেকে ৩ হাজার ৩৬০ টাকা।

গ্রেড-১৭ থেকে গ্রেড-১৪ পর্যন্ত সর্বনিম্ন ও সর্বোচ্চ সীমান্ত ভাতা যথাক্রমে ১ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৬০০ টাকা, ১ হাজার ৯২০ থেকে ৩ হাজার ৮৪০ টাকা, ২ হাজার ৪০ থেকে ৪ হাজার ৮০ টাকা এবং ২ হাজার ১৬০ থেকে ৪ হাজার ৫৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গ্রেড-১৩ থেকে গ্রেড-১০ পর্যন্ত সর্বনিম্ন ও সর্বোচ্চ হার যথাক্রমে ২ হাজার ২৮০ থেকে ৪ হাজার ৮০০ টাকা, ২ হাজার ৫২০ থেকে ৫ হাজার ২৮০ টাকা, ২ হাজার ৬৪০ থেকে ৫ হাজার ৫২০ টাকা এবং ২ হাজার ৭৬০ থেকে ৫ হাজার ৬৪০ টাকা।

এ ছাড়া গ্রেড-৯-এ ২ হাজার ৮৮০ থেকে ৬ হাজার টাকা, গ্রেড-৮-এ ৩ হাজার থেকে ৬ হাজার ২৪০ টাকা, গ্রেড-৭-এ ৩ হাজার ১২০ থেকে ৬ হাজার ৩৬০ টাকা এবং গ্রেড-৬-এ ৩ হাজার ২৪০ থেকে ৬ হাজার ৪৮০ টাকা পর্যন্ত মাসিক সীমান্ত ভাতা নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন আদেশ ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। তার আগ পর্যন্ত অর্থ বিভাগের ২০১৫ সালের ১৮ অক্টোবরের স্মারক অনুযায়ী সংশ্লিষ্ট কর্মচারীরা প্রচলিত হারে সীমান্ত ভাতা পাবেন।

প্রেষণে নিয়োজিত কর্মচারীদের জন্যও বিশেষ শর্ত রাখা হয়েছে। কোনো প্রেষণে নিয়োজিত কর্মচারী সীমান্ত ভাতা গ্রহণ করলে তিনি নিজ নিজ বাহিনীর জন্য নির্ধারিত ঝুঁকি ভাতা, বিশেষ ভাতা অথবা প্রযোজ্য ক্ষেত্রে প্রতিরক্ষা সার্ভিস ভাতা পাবেন না।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরিফের সাক্ষাৎ, যা আলোচনা হলো

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরিফের সাক্ষাৎ, যা আলোচনা হলো