ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসআরবি সদস্যদের বিশেষ ভাতা পুনর্নির্ধারণ, কোন পদে কত বিশ্বে এল নিনোর প্রভাবে আগামী ৬ মাসে প্রাণ হারাতে পারে সাড়ে ৪ লাখ মানুষ যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান হাজারতম গোলটা পর্তুগালের হয়েই চান রোনালদো কুমিল্লায় কিশোরগ্যাং বিরোধী অভিযান, এক রাতেই আটক ৬২৪ ঠোঁটের কোন রং কী অসুখের লক্ষণ হতে পারে? একাদশে ভর্তি নিয়ে সব কলেজের জন্য জরুরি নির্দেশনা দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ জাতিসংঘ সাধারণ পরিষদে আজ প্রধানমন্ত্রীর ভাষণ ডেঙ্গু প্রতিরোধে জেসিআই ঢাকা স্পার্কসের সেমিনার, শিশুদের মাঝে মশারি বিতরণ বেনাপোল সীমান্তে ৩ লাখ ৮১ হাজার টাকার চোরাই পণ্য জব্দ চীনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমির, শি জিনপিংকে চিঠি স্ত্রীকে গ্রামে রেখে শহরে যা করে বেড়াতেন এই অভিনেতা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার উদ্যোক্তারা রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী ৩ জেলায় ভোক্তা-অধিকারের অভিযান, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা দেশ সংকটে, এমপি-মন্ত্রীদের সুবিধা বাড়ানোর সুযোগ নেই: জামায়াত আমির

যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ১১:৪২:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ১১:৪২:৪৫ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রকে ইরানের শর্ত মেনে নেওয়ার জন্য চার থেকে পাঁচ দিনের সময়সীমা দেওয়া হয়েছে। শর্ত পূরণ না হলে প্রণালিটি বন্ধই থাকবে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে রেজাই বলেন, যুক্তরাষ্ট্রের কাছে ইরানের শর্তগুলো মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানানো হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এসব শর্ত আবারও যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরবেন।

রেজাই বলেন, যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা হবে না এবং হরমুজ প্রণালিও পুনরায় খুলবে না। তাঁর ভাষায়, শুধু আলোচনার মাধ্যমে আর আস্থা অর্জনের সুযোগ নেই; যুক্তরাষ্ট্রকে আগে বাস্তব পদক্ষেপ নিতে হবে।

ইরানের এই অবস্থান আগের কূটনৈতিক পথ থেকে ভিন্ন বলেও জানান রেজাই। তিনি বলেন, ইরান আগের কূটনৈতিক অবস্থানে ফিরে যাবে না এবং নতুন কূটনৈতিক পথেই এগিয়ে যাবে।

হরমুজ প্রণালিকে আলোচনায় ইরানের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবেও উল্লেখ করেন তিনি। এর আগে রেজাই জানিয়েছিলেন, প্রণালি পুনরায় চালুর জন্য ইরানের শর্তের মধ্যে আঞ্চলিক যুদ্ধের অবসানসহ কয়েকটি বিষয় রয়েছে।

এদিকে ইরানের বিমান চলাচলে বিধিনিষেধ আরোপে সহযোগিতা করা প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছেন রেজাই। ইরানি বিমানকে নিজেদের বিমানবন্দর ব্যবহারের সুযোগ না দিলে এসব দেশের বিমানবন্দরও অচল করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

হরমুজ প্রণালি বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি। চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যে এ পথ দিয়ে জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
এসআরবি সদস্যদের বিশেষ ভাতা পুনর্নির্ধারণ, কোন পদে কত

এসআরবি সদস্যদের বিশেষ ভাতা পুনর্নির্ধারণ, কোন পদে কত