ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুলতানপুর সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ হাদি হত্যা মামলার আসামি ফয়সালকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ৪ বাংলাদেশিকে সাজা মওকুফ করে দেশে পাঠাতে সরকারকে নির্দেশ ত্রিপুরা হাইকোর্টের গলফ,টুইট,বই আর নাতি-নাতনি—কেমন কাটে ট্রাম্পের অবসর? ইবির ১৯ শিক্ষার্থী সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত এসআরবি সদস্যদের বিশেষ ভাতা পুনর্নির্ধারণ, কোন পদে কত বিশ্বে এল নিনোর প্রভাবে আগামী ৬ মাসে প্রাণ হারাতে পারে সাড়ে ৪ লাখ মানুষ যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান হাজারতম গোলটা পর্তুগালের হয়েই চান রোনালদো কুমিল্লায় কিশোরগ্যাং বিরোধী অভিযান, এক রাতেই আটক ৬২৪ ঠোঁটের কোন রং কী অসুখের লক্ষণ হতে পারে? একাদশে ভর্তি নিয়ে সব কলেজের জন্য জরুরি নির্দেশনা দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ জাতিসংঘ সাধারণ পরিষদে আজ প্রধানমন্ত্রীর ভাষণ ডেঙ্গু প্রতিরোধে জেসিআই ঢাকা স্পার্কসের সেমিনার, শিশুদের মাঝে মশারি বিতরণ বেনাপোল সীমান্তে ৩ লাখ ৮১ হাজার টাকার চোরাই পণ্য জব্দ চীনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমির, শি জিনপিংকে চিঠি

ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০১:০৪:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০১:০৪:০৩ অপরাহ্ন
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি

মরক্কো ও পিএসজির তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের মামলায় ফ্রান্সের সর্বোচ্চ আদালত তাঁর করা আপিল খারিজ করে দিয়েছেন। ফলে ২০২৩ সালের অভিযোগের ঘটনায় হো-দ্য-সেন বিভাগের ফৌজদারি আদালতে হাকিমির বিচার হওয়ার পথ পরিষ্কার হয়েছে। তবে আপিল খারিজ হওয়া মানেই হাকিমি দোষী সাব্যস্ত হয়েছেন—এমন নয়। অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে মূল বিচারপ্রক্রিয়ায়।

ফরাসি সংবাদমাধ্যম লেকিপের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) কোর্ট অব ক্যাসেশন হাকিমির করা আপিল গ্রহণ করেননি। এর আগে গত ১৯ জুন ভার্সাইয়ের আপিল আদালত তাঁকে ফৌজদারি আদালতে পাঠানোর সিদ্ধান্ত বহাল রাখেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধেই ফ্রান্সের সর্বোচ্চ আদালতে আবেদন করেছিলেন পিএসজির এই ডিফেন্ডার।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে এক তরুণী হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন হাকিমি। তাঁর আইনজীবী ফ্যানি কোলিন জানিয়েছেন, কোর্ট অব ক্যাসেশন অভিযোগের মূল বিষয়গুলো পর্যালোচনা করেনি। সেগুলো মূল বিচারপর্বেই আলোচিত হবে।

সর্বোচ্চ আদালতের সর্বশেষ সিদ্ধান্তের ফলে এ পর্যায়ে হাকিমির আইনি চ্যালেঞ্জের সুযোগ শেষ হয়েছে। এখন মামলাটি ফৌজদারি আদালতে যাওয়ার প্রক্রিয়া এগোবে। তবে বিচার শুরুর নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

বাদীপক্ষের আইনজীবী র‌্যাচেল-ফ্লোর পার্দো জানিয়েছেন, তাঁর মক্কেল বিচারের মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার লড়াই চালিয়ে যাবেন। অন্যদিকে হাকিমির আইনজীবী ফ্যানি কোলিন বলেছেন, তাঁর মক্কেল শুরু থেকেই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছেন এবং বিচারপর্বে তাঁর পক্ষের বক্তব্য ও প্রমাণ উপস্থাপন করা হবে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সুলতানপুর সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

সুলতানপুর সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ