ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের সাক্ষাৎ সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক পদ্ধতি কীভাবে কার্যকর হবে? মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান ডেপুটি স্পিকারের এ মন, হৃদয় জড়ালে আমায় কখন— কী বার্তা তমা মির্জার ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক, কী নিয়ে আলোচনা বিদ্রোহীদের বিএনপিতে আর কখনো জায়গা হবে না: মীর শাহে আলম হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সুলতানপুর সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ হাদি হত্যা মামলার আসামি ফয়সালকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ৪ বাংলাদেশিকে সাজা মওকুফ করে দেশে পাঠাতে সরকারকে নির্দেশ ত্রিপুরা হাইকোর্টের গলফ,টুইট,বই আর নাতি-নাতনি—কেমন কাটে ট্রাম্পের অবসর? ইবির ১৯ শিক্ষার্থী সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত এসআরবি সদস্যদের বিশেষ ভাতা পুনর্নির্ধারণ, কোন পদে কত বিশ্বে এল নিনোর প্রভাবে আগামী ৬ মাসে প্রাণ হারাতে পারে সাড়ে ৪ লাখ মানুষ যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান হাজারতম গোলটা পর্তুগালের হয়েই চান রোনালদো কুমিল্লায় কিশোরগ্যাং বিরোধী অভিযান, এক রাতেই আটক ৬২৪ ঠোঁটের কোন রং কী অসুখের লক্ষণ হতে পারে? একাদশে ভর্তি নিয়ে সব কলেজের জন্য জরুরি নির্দেশনা দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান ডেপুটি স্পিকারের

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৪:২৩:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৪:২৩:৪৫ অপরাহ্ন
মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান ডেপুটি স্পিকারের

শুধু শিক্ষিত হয়ে চাকরি বা ভালো পদে অধিষ্ঠিত হলেই হবে না, দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। মেধার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহমুদ-উল আমীন অডিটরিয়ামে প্রাণিবিদ্যা বিভাগের ‘নবীনবরণ-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া প্রত্যেক শিক্ষার্থী মেধাবী। বিশ্বের যে প্রান্তেই যান, শিক্ষার্থীরা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, তিনিও ১৯৮৯-৯০ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন। ছাত্রজীবনের স্মৃতি কখনো মুছে যায় না। এই মিলনায়তনে এসে তার মনে হচ্ছে, যেন আবার সেই দিনগুলোতে ফিরে গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে কায়সার কামাল বলেন, বিশ্ববিদ্যালয়টি শুধু উচ্চশিক্ষার প্রতিষ্ঠান নয়; দেশের বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকেরা সক্রিয় ভূমিকা পালন করেছেন।

শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস, অধ্যবসায় ও শৃঙ্খলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মেধা গুরুত্বপূর্ণ হলেও এর সঠিক বিকাশ ঘটে অধ্যবসায়, সততা, শৃঙ্খলা ও পরিশ্রমের মাধ্যমে। বিশ্ববিদ্যালয় জীবনে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধের চর্চা করতে হবে।

তিনি বলেন, শুধু বিসিএস দিয়ে একটি ভালো পদে বসলে হবে না; দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। নিজেদের জ্ঞান ও দক্ষতাকে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রেখে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে।

ডেপুটি স্পিকার আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে যেন অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমে জীবন দিতে না হয়, এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে। মেধার যথাযথ মূল্যায়ন ও নাগরিকের অধিকার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন, প্রাণিবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ড. শেফালী বেগমসহ শিক্ষক ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের সাক্ষাৎ