ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানন্দা ব্যাটালিয়নের অভিযানে ২ মাদক চোরাকারবারি আটক, মাদকদ্রব্য জব্দ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব চকবাজারে ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান মাসুদ জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান মেঘনায় ট্রলারডুবিতে নারী নিহত, নিখোঁজ ৪ ইরানের ব্যতিক্রমী সামরিক মহড়া ও নতুন প্রতিরক্ষা কৌশল অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে রাষ্ট্রই থাকবে না: রিজভী বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের সাক্ষাৎ সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক পদ্ধতি কীভাবে কার্যকর হবে? মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান ডেপুটি স্পিকারের এ মন, হৃদয় জড়ালে আমায় কখন— কী বার্তা তমা মির্জার ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক, কী নিয়ে আলোচনা বিদ্রোহীদের বিএনপিতে আর কখনো জায়গা হবে না: মীর শাহে আলম হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সুলতানপুর সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ হাদি হত্যা মামলার আসামি ফয়সালকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান মাসুদ

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৯:১২:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৯:১২:৫৬ অপরাহ্ন
আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান মাসুদ

নোয়াখালীর হাতিয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ ভবনের প্রবেশদ্বার ও সভা শেষে বাইরে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় যোগ দিতে যাওয়ার সময় নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সঙ্গে থাকা লোকজনের সঙ্গে ছাত্রদল-যুবদলের কয়েকজন নেতা-কর্মীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে স্থানীয় নেতাদের হস্তক্ষেপে এমপিকে সভাস্থলে নিয়ে যাওয়া হয়।

সভা শেষে উপজেলা পরিষদের বাইরে আবারও এনসিপি ও ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে ধাক্কাধাক্কি ও কিল-ঘুষির ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঘটনার জন্য দুই পক্ষই পরস্পরকে দায়ী করেছে। হাতিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক সামছল তিব্রীজ বলেন, আইনশৃঙ্খলা সভাকে ঘিরে ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তাঁর দাবি, ছাত্রদলের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে এবং ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে।

অন্যদিকে হাতিয়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল বলেন, এমপি হান্নান মাসউদ বিভিন্ন জায়গায় বিএনপিকে জড়িয়ে বক্তব্য দেওয়ায় ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ছিল। তবে আইনশৃঙ্খলা সভার ঘটনায় বিএনপির কোনো নির্দেশনা ছিল না বলে দাবি করেন তিনি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহমেদ বলেন, ঘটনার বিষয়ে পুলিশ অবগত হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ ও প্রাথমিক তথ্য যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, আইনশৃঙ্খলা সভায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। পরে প্রশাসনের হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে আনা হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
মহানন্দা ব্যাটালিয়নের অভিযানে ২ মাদক চোরাকারবারি আটক, মাদকদ্রব্য জব্দ

মহানন্দা ব্যাটালিয়নের অভিযানে ২ মাদক চোরাকারবারি আটক, মাদকদ্রব্য জব্দ