ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ আলিয়া মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নিচ্ছে সরকার বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন লঞ্চ ভাড়া বাড়ল প্রায় ৮ শতাংশ, প্রজ্ঞাপন জারি মহানন্দা ব্যাটালিয়নের অভিযানে ২ মাদক চোরাকারবারি আটক, মাদকদ্রব্য জব্দ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব চকবাজারে ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান মাসুদ জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান মেঘনায় ট্রলারডুবিতে নারী নিহত, নিখোঁজ ৪ ইরানের ব্যতিক্রমী সামরিক মহড়া ও নতুন প্রতিরক্ষা কৌশল অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে রাষ্ট্রই থাকবে না: রিজভী বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের সাক্ষাৎ সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক পদ্ধতি কীভাবে কার্যকর হবে? মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান ডেপুটি স্পিকারের এ মন, হৃদয় জড়ালে আমায় কখন— কী বার্তা তমা মির্জার

নেতানিয়াহু মঞ্চে উঠতেই ওয়াকআউট, বাইরে বিক্ষোভ

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ১১:২৩:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ১১:২৩:৪২ পূর্বাহ্ন
নেতানিয়াহু মঞ্চে উঠতেই ওয়াকআউট, বাইরে বিক্ষোভ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিতে মঞ্চে ওঠার সময় বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রতিনিধিদের একাংশ অধিবেশনকক্ষ থেকে বেরিয়ে যান। একই সময়ে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেন কয়েক শ মানুষ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নেতানিয়াহু মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার সময় অধিবেশনকক্ষে উপস্থিত প্রতিনিধিদের একাংশ তাকে উদ্দেশ করে দুয়ো দিতে শুরু করেন। পরে কয়েক ডজন প্রতিনিধি কক্ষ থেকে বেরিয়ে যান। বিপরীতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সদস্যরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে স্বাগত জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অধিবেশনের সভাপতি বারবার সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। একপর্যায়ে নেতানিয়াহু ওয়াকআউট করা প্রতিনিধিদের ‘নৈতিকভাবে কাপুরুষ’ আখ্যা দিয়ে বলেন, যারা এখনো কক্ষে আছেন, তারাও চাইলে বেরিয়ে যেতে পারেন।

এএফপির হাতে আসা একটি আনুষ্ঠানিক স্মারকে দেখা গেছে, নেতানিয়াহুর ভাষণ যৌথভাবে বর্জন ও ওয়াকআউটের জন্য বিভিন্ন রাষ্ট্রকে আহ্বান জানিয়েছিল ফিলিস্তিন। এর পরিপ্রেক্ষিতেই বিভিন্ন দেশের প্রতিনিধিদের একাংশ অধিবেশনকক্ষ ত্যাগ করেন।

নেতানিয়াহুর ভাষণ চলাকালে জাতিসংঘের সদর দপ্তরের কাছেও কয়েক শ বিক্ষোভকারী জড়ো হন। তাদের অনেকে সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। বিক্ষোভকারীরা ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ এবং গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে।

জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে যুক্তরাষ্ট্রে সংক্ষিপ্ত সফরে গিয়েছিলেন নেতানিয়াহু। এবারের সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কোনো বৈঠকের কর্মসূচি ছিল না। তবে ভাষণে ট্রাম্পের প্রশংসা করেন তিনি।

নেতানিয়াহু বলেন, ‘আমরা আমাদের দেশকে রক্ষা করে যাব। আমরা জয়ী হতে থাকব; কারণ, আমাদের আর কোনো পথ নেই।’

তিনি আরও বলেন, ‘বর্বরদের বিরুদ্ধে এই লড়াইয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে বড় কোনো অংশীদার আমরা পাইনি। আমি তাকে ধন্যবাদ জানাই। তার সাহসী নেতৃত্বের জন্য তাকে ধন্যবাদ।’


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পৃথিবীর শেষ সময় নিয়ে প্রযুক্তি বিলিয়নিয়ারদের ভয়ংকর দর্শন

পৃথিবীর শেষ সময় নিয়ে প্রযুক্তি বিলিয়নিয়ারদের ভয়ংকর দর্শন