ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে জরুরি নির্দেশনা নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরিফের সাক্ষাৎ, যা আলোচনা হলো নিত্যপণ্যের বাজারে ‘আগুন’, লাগাম টানবে কে? যুদ্ধে সেনাদের ‘প্রাণ উৎসর্গের’ প্রস্তুতির আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির গণতন্ত্র ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ আলিয়া মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নিচ্ছে সরকার বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন লঞ্চ ভাড়া বাড়ল প্রায় ৮ শতাংশ, প্রজ্ঞাপন জারি মহানন্দা ব্যাটালিয়নের অভিযানে ২ মাদক চোরাকারবারি আটক, মাদকদ্রব্য জব্দ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব চকবাজারে ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান মাসুদ জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান মেঘনায় ট্রলারডুবিতে নারী নিহত, নিখোঁজ ৪ ইরানের ব্যতিক্রমী সামরিক মহড়া ও নতুন প্রতিরক্ষা কৌশল অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে রাষ্ট্রই থাকবে না: রিজভী

যুদ্ধে সেনাদের ‘প্রাণ উৎসর্গের’ প্রস্তুতির আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ০২:০১:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ০২:০১:৩৮ অপরাহ্ন
যুদ্ধে সেনাদের ‘প্রাণ উৎসর্গের’ প্রস্তুতির আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে প্রয়োজনে জীবন উৎসর্গের জন্য প্রস্তুত থাকতে সৌদি আরবের সেনাদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফাওজান আল-ফাওজান। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে কোরআনের আয়াত এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ত্যাগ ও আল্লাহর পথে সংগ্রামসংক্রান্ত হাদিসের উল্লেখ করা হয়।

গ্র্যান্ড মুফতি বলেন, দেশের নিরাপত্তা এবং ভূখণ্ডের কোনো অংশের ওপর আক্রমণ হলে তা প্রতিহত করা বড় দায়িত্ব। আল্লাহর সন্তুষ্টির জন্য এ দায়িত্ব পালনে জীবন উৎসর্গ করা যেতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের কর্তৃত্ব পুরো দেশে প্রতিষ্ঠা করাকেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে হুথি ও তাদের সহযোগী-সমর্থকদের পরাজয়ের জন্য তিনি প্রার্থনা করেন।

সীমান্তে দায়িত্ব পালনরত সেনাদের সবসময় প্রস্তুত থাকতে এবং শাসক ও সামরিক কমান্ডারদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান গ্র্যান্ড মুফতি। সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের কথাও বলেন তিনি।

সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও হুথিদের মধ্যে সংঘাত বেড়েছে। হুথিরা সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে; সৌদি কর্তৃপক্ষও এসব হামলার জবাবে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদও সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়েছে।

এদিকে, হুথিদের বিরুদ্ধে সৌদি ধর্মীয় নেতৃত্বের বক্তব্যও সাম্প্রতিক সময়ে জোরালো হয়েছে। গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফাওজান আল-ফাওজান ২০২৫ সালের অক্টোবরে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, সিনিয়র স্কলারস কাউন্সিলের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট ধর্মীয় গবেষণা ও ফতোয়া সংস্থার প্রধান হিসেবে নিয়োগ পান।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে জরুরি নির্দেশনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে জরুরি নির্দেশনা