ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় ৪০ হাজার ইয়াবাসহ আটক দুই জন ‘পাকিস্তান সফর কবে’ প্রশ্নে সাংবাদিকদের কী বললেন প্রধানমন্ত্রী নতুন উপাচার্যের যোগদান, অচলাবস্থা বাড়ছে চুয়েটে মেসির বিদায়ী ম্যাচের বিশেষ স্মারক জার্সি উন্মোচন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: আইন কর্মকর্তা পদটির কাজ কী? নেতানিয়াহুর সামনে সোলাইমানির ছবি রেখে বেরিয়ে গেলেন ইরানি নেতারা ডিএমপির মতিঝিল বিভাগের বিশেষ অভিযান, গ্রেফতার ৭৩ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে জরুরি নির্দেশনা নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরিফের সাক্ষাৎ, যা আলোচনা হলো নিত্যপণ্যের বাজারে ‘আগুন’, লাগাম টানবে কে? যুদ্ধে সেনাদের ‘প্রাণ উৎসর্গের’ প্রস্তুতির আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির গণতন্ত্র ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ আলিয়া মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নিচ্ছে সরকার বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন লঞ্চ ভাড়া বাড়ল প্রায় ৮ শতাংশ, প্রজ্ঞাপন জারি মহানন্দা ব্যাটালিয়নের অভিযানে ২ মাদক চোরাকারবারি আটক, মাদকদ্রব্য জব্দ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব চকবাজারে ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মেসির বিদায়ী ম্যাচের বিশেষ স্মারক জার্সি উন্মোচন

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ১০:৪৬:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ১০:৪৬:২৫ অপরাহ্ন
মেসির বিদায়ী ম্যাচের বিশেষ স্মারক জার্সি উন্মোচন

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ ঘিরে শুরু হয়েছে নানা আয়োজন। আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়েই জাতীয় দলের হয়ে মেসির ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটতে যাচ্ছে।

প্রিয় তারকাকে শেষবার মাঠে দেখতে টিকিটের জন্য ব্যাপক আগ্রহ দেখিয়েছেন আর্জেন্টাইন সমর্থকেরা। টিকিট বিক্রি শুরুর মাত্র দুই ঘণ্টার মধ্যেই প্রায় ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার মনুমেন্তাল স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে যায়।

মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের সাফল্যকে স্মরণীয় করে রাখতে ম্যাচটির জন্য বিশেষ স্মারক জার্সি তৈরি করেছে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে কোপা আমেরিকার দুটি শিরোপা ও একটি বিশ্বকাপ জয়ের স্মৃতি সামনে রেখেই জার্সিটির নকশা করা হয়েছে।

এর আগে ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে জার্সিটির আভাস দেন মেসি। সেখানে তিনি লেখেন, ‘ওয়ান লাস্ট ম্যাচ। আ জার্সি ফর আ লাইফটাইম’—অর্থাৎ, ‘একটি শেষ ম্যাচ। সারা জীবনের জন্য একটি জার্সি।’

আর্জেন্টিনার ঐতিহ্যবাহী নীল-সাদা রঙের পাশাপাশি জার্সিতে ব্যবহার করা হয়েছে সোনালি রং ও বেশ কিছু প্রতীকী উপাদান। সামনে ও পেছনে রয়েছে আর্জেন্টিনার পতাকার ঐতিহাসিক ‘মে সূর্য’। বুকের অংশে অ্যাডিডাসের প্রচলিত লোগোর পরিবর্তে রাখা হয়েছে মেসির নিজস্ব ‘এম’ প্রতীক।

জার্সির পেছনে সোনালি অক্ষরে লেখা রয়েছে মেসির নাম ও ১০ নম্বর। ঘাড়ের পেছনে সূর্য আকৃতির বিশেষ নকশার মধ্যে জলপাই পাতার মালায় ঘেরা ১০ নম্বরও রাখা হয়েছে। ম্যাচটিতে জার্সির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সাদা ও সোনালি রঙের বিশেষ বুট পরতে পারেন মেসি।

বেনিনের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার হয়ে মেসির ২০৮তম আন্তর্জাতিক ম্যাচ হবে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তাঁর গোল ১২৫টি এবং অ্যাসিস্ট ৬৮টি। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ১৯৩টি গোলে অবদান রেখে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল-অবদানের রেকর্ডও মেসির।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উখিয়ায় ৪০ হাজার ইয়াবাসহ আটক দুই জন

উখিয়ায় ৪০ হাজার ইয়াবাসহ আটক দুই জন