ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ কোটি ৮৫ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ৪ দিনে ৩০টি বৈঠকে সশরীরে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী তারেক রহমান রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে আসবে ইউরেনিয়ামের চালান যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে প্রধানমন্ত্রী উখিয়ায় ৪০ হাজার ইয়াবাসহ আটক দুই জন ‘পাকিস্তান সফর কবে’ প্রশ্নে সাংবাদিকদের কী বললেন প্রধানমন্ত্রী নতুন উপাচার্যের যোগদান, অচলাবস্থা বাড়ছে চুয়েটে মেসির বিদায়ী ম্যাচের বিশেষ স্মারক জার্সি উন্মোচন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: আইন কর্মকর্তা পদটির কাজ কী? নেতানিয়াহুর সামনে সোলাইমানির ছবি রেখে বেরিয়ে গেলেন ইরানি নেতারা ডিএমপির মতিঝিল বিভাগের বিশেষ অভিযান, গ্রেফতার ৭৩ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে জরুরি নির্দেশনা নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরিফের সাক্ষাৎ, যা আলোচনা হলো নিত্যপণ্যের বাজারে ‘আগুন’, লাগাম টানবে কে? যুদ্ধে সেনাদের ‘প্রাণ উৎসর্গের’ প্রস্তুতির আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির গণতন্ত্র ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ আলিয়া মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নিচ্ছে সরকার

হরমুজ ও বাব আল-মান্দেব খোলা রাখার আহ্বান পাকিস্তানি প্রধানমন্ত্রীর

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ১০:১৪:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ১০:১৪:৩২ পূর্বাহ্ন
হরমুজ ও বাব আল-মান্দেব খোলা রাখার আহ্বান পাকিস্তানি প্রধানমন্ত্রীর

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ও বাব আল-মান্দেব খোলা রাখার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এসব নৌপথকে ‘বিশ্ব অর্থনীতির ধমনী’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এগুলো সংঘাতের কেন্দ্র না হয়ে দেশগুলোর মধ্যে সংযোগ ও সমৃদ্ধির পথ হিসেবে খোলা থাকা উচিত।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে শাহবাজ শরিফ বলেন, উপসাগরীয় অঞ্চল ও বৃহত্তর মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি গুরুত্বপূর্ণ সামুদ্রিক নৌপথগুলোও চাপের মুখে পড়েছে।

শাহবাজ শরিফ দাবি করেন, সংঘাত কমাতে যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে আনতে পাকিস্তান ভূমিকা রেখেছে। তিনি বলেন, পাকিস্তানের উদ্যোগে ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে এবং এর মাধ্যমে কূটনীতির জন্য একটি পথ তৈরি হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গেও নিউইয়র্কে বৈঠক করে আঞ্চলিক উত্তেজনা কমানো ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছেন।

শান্তির জন্য কাজ করাকে মানবজাতির অন্যতম মহৎ দায়িত্ব উল্লেখ করে শাহবাজ শরিফ জাতিসংঘ সনদের প্রতি পাকিস্তানের অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের নেতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টারও প্রশংসা করেন।

ফিলিস্তিন প্রসঙ্গে শাহবাজ শরিফ পশ্চিম তীরে ইসরাইলি বসতি নির্মাণের বিরোধিতা করেন এবং গাজায় চলমান সহিংসতা বন্ধের আহ্বান জানান। একই সঙ্গে আল-কুদস আল-শরিফকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে পাকিস্তানের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

কাশ্মীর প্রসঙ্গেও বক্তব্য দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি কাশ্মীরকে পাকিস্তানের ‘জুগুলার ভেইন’ বা অস্তিত্বের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। তিনি ভারতকে পানি ও আঞ্চলিক বিরোধের ক্ষেত্রে ভবিষ্যতে কোনো ‘ভুল’ না করার বিষয়ে সতর্ক করেন।

বক্তব্যে শাহবাজ শরিফ সৌদি আরবের ওপর হুথিদের সাম্প্রতিক হামলারও নিন্দা জানান এবং সৌদি আরবের প্রতি পাকিস্তানের সংহতি প্রকাশ করেন। পাশাপাশি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও প্রতিরক্ষার প্রতি পাকিস্তানের অঙ্গীকারের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংককে একগুচ্ছ নির্দেশনা অর্থ মন্ত্রণালয়ের

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংককে একগুচ্ছ নির্দেশনা অর্থ মন্ত্রণালয়ের