ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
র‍্যাব থেকে এসআরবি: পরিবর্তন আসছে যেসব জায়গায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা ১ কোটি ৮৫ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ৪ দিনে ৩০টি বৈঠকে সশরীরে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী তারেক রহমান রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে আসবে ইউরেনিয়ামের চালান যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে প্রধানমন্ত্রী উখিয়ায় ৪০ হাজার ইয়াবাসহ আটক দুই জন ‘পাকিস্তান সফর কবে’ প্রশ্নে সাংবাদিকদের কী বললেন প্রধানমন্ত্রী নতুন উপাচার্যের যোগদান, অচলাবস্থা বাড়ছে চুয়েটে মেসির বিদায়ী ম্যাচের বিশেষ স্মারক জার্সি উন্মোচন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: আইন কর্মকর্তা পদটির কাজ কী? নেতানিয়াহুর সামনে সোলাইমানির ছবি রেখে বেরিয়ে গেলেন ইরানি নেতারা ডিএমপির মতিঝিল বিভাগের বিশেষ অভিযান, গ্রেফতার ৭৩ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে জরুরি নির্দেশনা নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরিফের সাক্ষাৎ, যা আলোচনা হলো নিত্যপণ্যের বাজারে ‘আগুন’, লাগাম টানবে কে? যুদ্ধে সেনাদের ‘প্রাণ উৎসর্গের’ প্রস্তুতির আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির গণতন্ত্র ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী

পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ১২:২২:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ১২:২২:১০ অপরাহ্ন
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা

আগামী সপ্তাহে পুলিশের জন্য আলাদা ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (অ্যাডিশনাল আইজিপি) নেতৃত্বে নতুন এই ইউনিট পরিচালিত হবে। পুলিশ সদর দপ্তরে এ ধরনের পদ না থাকলে নতুন পদ সৃষ্টি করা হবে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সাইবার অপরাধ মোকাবিলায় মেট্রোপলিটন, বিভাগ ও জেলা পর্যায়ে ইউনিটটির শাখা থাকবে। থানা ও জেলা পর্যায়েও সাইবার নিরাপত্তার জন্য আধুনিক সরঞ্জাম রাখা হবে। পাশাপাশি পুলিশ সদর দপ্তর ও বিভাগীয় পর্যায়ে বড় আকারের ফরেনসিক ল্যাব এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা থাকবে।

তিনি বলেন, সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের জন্য ইতোমধ্যে প্রকল্প প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে। যেসব ঘটনা জটিল, সেগুলো কেন্দ্রীয় পর্যায়ে পাঠানো হবে। আর থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিশ্লেষণ করা সম্ভব এমন ঘটনাগুলো সংশ্লিষ্ট পর্যায়েই নিষ্পত্তির ব্যবস্থা করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার স্পেস ব্যবহার করে সংঘটিত অপরাধ আধুনিক অপরাধপ্রবণতার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বিভিন্ন দেশে সাইবার বা স্ক্যামভিত্তিক অপরাধের হার উল্লেখযোগ্য হওয়ায় বাংলাদেশেও এ বিষয়ে গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে।

এদিকে পুলিশ সদস্যদের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার বিষয়ে সতর্ক করে সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশের কেউ যদি ফ্যাসিবাদের সঙ্গে জড়িত হয়ে যোগাযোগ রাখেন বা এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত থেকে বিভিন্ন তথ্য দেন, তাহলে তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
র‍্যাব থেকে এসআরবি: পরিবর্তন আসছে যেসব জায়গায়

র‍্যাব থেকে এসআরবি: পরিবর্তন আসছে যেসব জায়গায়