ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে ট্রাম্পের পোস্ট জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আটক লাল কার্ড দেখিয়ে চুয়েটের নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু লোক: ওমর সানী ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৫৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সামনে কী ঘটতে চলেছে? টানা বৃষ্টিতে ভাসছে ব্যাংকক, জরুরি অবস্থা ঘোষণা ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ময়মনসিংহ সীমান্তে ১ লাখ ৪৪ হাজার টাকার ভারতীয় মাদক জব্দ এবার দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ কুড়িগ্রাম সীমান্তে ৯ লাখ ৩২ হাজার টাকার মাদক, কসমেটিকস ও গবাদিপশু আটক মোদি-পুতিন-মেলোনিসহ যারা অংশ নেননি এবারের জাতিসংঘের অধিবেশনে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু সিলেট সীমান্তে ১১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ বাবা ও তিন ছেলেকে ‘বাংলাদেশি’ বলে সীমান্তে ঠেলে দেওয়ার অভিযোগ পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হলেন অধ্যাপক লুৎফর

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, শাস্তি দাবি জামায়াত আমিরের

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ০৩:২১:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ০৩:২১:২৯ অপরাহ্ন
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, শাস্তি দাবি জামায়াত আমিরের জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি এ দাবি জানান।

শফিকুর রহমান বলেন, রাতের আঁধারে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি ভাঙচুর করে সেখানে একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, সরকার একদিকে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কথা বলছে, অন্যদিকে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এর সঙ্গে কারা জড়িত, তাদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

শফিকুর রহমান আরও বলেন, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা না নিলে একপর্যায়ে জনগণের হাতে তাদের শাস্তি পাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, মুখোশধারী ২০০ থেকে ২৫০ জন ব্যক্তি সেখানে ঢুকে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করার পর ওষুধ, টিকা, যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রী লুট করে এবং ভারী যন্ত্রপাতি দিয়ে স্থাপনাটি ভেঙে ফেলে। এ ঘটনায় কেন্দ্রটির নির্বাহী পরিচালক শাহ আলী থানায় মামলা করেছেন।

ঘটনার সঙ্গে জমি দখলের বিরোধের অভিযোগও উঠেছে। মামলায় স্থানীয় বিএনপি নেতা হানিফ মিয়ার নাম উল্লেখ করা হয়েছে। তবে তিনি ঘটনাটিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে ট্রাম্পের পোস্ট

হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে ট্রাম্পের পোস্ট