ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোদি-পুতিন-মেলোনিসহ যারা অংশ নেননি এবারের জাতিসংঘের অধিবেশনে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু সিলেট সীমান্তে ১১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ বাবা ও তিন ছেলেকে ‘বাংলাদেশি’ বলে সীমান্তে ঠেলে দেওয়ার অভিযোগ পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হলেন অধ্যাপক লুৎফর খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার রাড্ডা টিকাকেন্দ্র ভাঙচুরের সঙ্গে যারাই জড়িত থাকুক ব্যবস্থা নেয়া হবে: ডিএনসিসি প্রশাসক বরেণ্য সাংবাদিক আতাউস সামাদের ১৪তম মৃত্যুবার্ষিকী মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, শাস্তি দাবি জামায়াত আমিরের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর নিয়ে ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ডিএমপির পাঁচ কর্মকর্তার পদায়ন কক্সবাজারের ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে ১৫শ মানুষকে শপথ করালেন বিএনপি নেতা ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা

মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ০৩:৪৬:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ০৩:৪৬:৪৯ অপরাহ্ন
মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে হামজা চৌধুরীদের দল। এই হারে টুর্নামেন্টের পরের ধাপে যাওয়ার সমীকরণ কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের জন্য।

মালয়েশিয়ার বিপক্ষে হারের পর গ্রুপ ‘এ’তে বাংলাদেশের পয়েন্ট শূন্য। গোল ব্যবধানও মাইনাস ৩। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে মালয়েশিয়া, তাদের গোল ব্যবধান প্লাস ৩। সমান ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইন্দোনেশিয়া, তাদের গোল ব্যবধান প্লাস ২। সিঙ্গাপুরের পয়েন্ট শূন্য, গোল ব্যবধান মাইনাস ২।

বাংলাদেশের সামনে এখন আরও দুটি ম্যাচ। আগামী ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে এবং ১ অক্টোবর ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে তারা।

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। ওই ম্যাচে হারলে ফাইনালে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যাবে। জয় পেলে পরের ম্যাচের ফল ও গোল ব্যবধানের সমীকরণের ওপর নির্ভর করে ফাইনালে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে।

সিঙ্গাপুরের কাছে হারলেও ব্রোঞ্জ ফাইনালে খেলার সম্ভাবনা থাকতে পারে বাংলাদেশের। তবে সেক্ষেত্রে গোল ব্যবধানের পাশাপাশি ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার ম্যাচের ফলও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

বাংলাদেশের কোচ থমাস ডুলি অবশ্য টুর্নামেন্টকে দলের প্রস্তুতির অংশ হিসেবেই দেখছেন। তাঁর মতে, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা নেওয়া এবং আগামী নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপের আগে দলকে প্রস্তুত করাই এই টুর্নামেন্টে বাংলাদেশের অন্যতম লক্ষ্য।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মোদি-পুতিন-মেলোনিসহ যারা অংশ নেননি এবারের জাতিসংঘের অধিবেশনে

মোদি-পুতিন-মেলোনিসহ যারা অংশ নেননি এবারের জাতিসংঘের অধিবেশনে