ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবার দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ কুড়িগ্রাম সীমান্তে ৯ লাখ ৩২ হাজার টাকার মাদক, কসমেটিকস ও গবাদিপশু আটক মোদি-পুতিন-মেলোনিসহ যারা অংশ নেননি এবারের জাতিসংঘের অধিবেশনে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু সিলেট সীমান্তে ১১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ বাবা ও তিন ছেলেকে ‘বাংলাদেশি’ বলে সীমান্তে ঠেলে দেওয়ার অভিযোগ পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হলেন অধ্যাপক লুৎফর খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার রাড্ডা টিকাকেন্দ্র ভাঙচুরের সঙ্গে যারাই জড়িত থাকুক ব্যবস্থা নেয়া হবে: ডিএনসিসি প্রশাসক বরেণ্য সাংবাদিক আতাউস সামাদের ১৪তম মৃত্যুবার্ষিকী মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, শাস্তি দাবি জামায়াত আমিরের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর নিয়ে ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ডিএমপির পাঁচ কর্মকর্তার পদায়ন কক্সবাজারের ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ০৪:১৮:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ০৪:১৮:৪১ অপরাহ্ন
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে গত ২৩ সেপ্টেম্বর সংশ্লিষ্টদের কাছে পাঠানো এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়, সরকারি অফিসে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা পরিপত্রের আলোকে বিদ্যুৎ বিভাগ অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজস্ব উপযোগী স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।

এ জন্য বেসরকারি বিনিয়োগে ‘ওপেক্স’ মডেলে অথবা প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল ব্যবহার করা যাবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগের মতো গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা রয়েছে। এর ধারাবাহিকতায় অন্যান্য সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানেও পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এবার দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ

এবার দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ