ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে ট্রাম্পের পোস্ট জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আটক লাল কার্ড দেখিয়ে চুয়েটের নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু লোক: ওমর সানী ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৫৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সামনে কী ঘটতে চলেছে? টানা বৃষ্টিতে ভাসছে ব্যাংকক, জরুরি অবস্থা ঘোষণা ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ময়মনসিংহ সীমান্তে ১ লাখ ৪৪ হাজার টাকার ভারতীয় মাদক জব্দ এবার দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ কুড়িগ্রাম সীমান্তে ৯ লাখ ৩২ হাজার টাকার মাদক, কসমেটিকস ও গবাদিপশু আটক মোদি-পুতিন-মেলোনিসহ যারা অংশ নেননি এবারের জাতিসংঘের অধিবেশনে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু সিলেট সীমান্তে ১১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ বাবা ও তিন ছেলেকে ‘বাংলাদেশি’ বলে সীমান্তে ঠেলে দেওয়ার অভিযোগ পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

এবার দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ০৫:১১:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ০৫:১১:৪৯ অপরাহ্ন
এবার দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ

আসন্ন দুর্গাপূজায় এবার ভারতে ইলিশ রপ্তানি করছে না বাংলাদেশ। উল্টো এ বছর ভারত থেকেই প্রায় ৫০০ মেট্রিক টন ইলিশ আমদানি করেছে বাংলাদেশ।

সাধারণত দুর্গাপূজার আগে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে থাকে। তবে এবার সেই সময় পেরিয়ে যাওয়ায় এবং আগের অনুমতিগুলো বাতিল হওয়ায় ব্যবসায়ীদের হাতে নতুন করে রপ্তানির সুযোগ নেই। এর সঙ্গে বাংলাদেশের জেলেদের ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময়ও শুরু হওয়ায় এবার ভারতেও ইলিশ পাঠানোর সুযোগ থাকছে না।

এবার বাংলাদেশে ইলিশের উৎপাদন কিছুটা কম হওয়ায় দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ভারত থেকে ইলিশ আমদানি করা হয়েছে। বিশেষ করে ভারতের গুজরাট থেকে এসব ইলিশ আনা হয়েছে। মাছগুলোতে প্রচুর ডিম থাকায় চট্টগ্রাম ও সিলেটের ক্রেতাদের মধ্যে এগুলোর চাহিদা রয়েছে।

বাংলাদেশ ২০১২ সাল থেকে সাধারণত ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রেখেছিল। তবে ২০১৯ সাল থেকে দুর্গাপূজার সময় কয়েক দিনের জন্য এ নিষেধাজ্ঞা শিথিল করে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হতো। রাজনৈতিক পটপরিবর্তনের পরও এই ধারাটি অব্যাহত ছিল।

তবে এবার সেই সুযোগও না থাকায় আসন্ন দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ ভারতে যাওয়ার সম্ভাবনা নেই। ফলে পূজার সময় ভারতীয় ক্রেতাদের কাছে বাংলাদেশের পদ্মার ইলিশ পৌঁছানোর প্রচলিত ধারায় এবার ছেদ পড়ছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা