ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে ট্রাম্পের পোস্ট জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আটক লাল কার্ড দেখিয়ে চুয়েটের নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু লোক: ওমর সানী ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৫৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সামনে কী ঘটতে চলেছে? টানা বৃষ্টিতে ভাসছে ব্যাংকক, জরুরি অবস্থা ঘোষণা ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ময়মনসিংহ সীমান্তে ১ লাখ ৪৪ হাজার টাকার ভারতীয় মাদক জব্দ এবার দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ কুড়িগ্রাম সীমান্তে ৯ লাখ ৩২ হাজার টাকার মাদক, কসমেটিকস ও গবাদিপশু আটক মোদি-পুতিন-মেলোনিসহ যারা অংশ নেননি এবারের জাতিসংঘের অধিবেশনে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু সিলেট সীমান্তে ১১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ বাবা ও তিন ছেলেকে ‘বাংলাদেশি’ বলে সীমান্তে ঠেলে দেওয়ার অভিযোগ পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

টানা বৃষ্টিতে ভাসছে ব্যাংকক, জরুরি অবস্থা ঘোষণা

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ০৫:১৯:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ০৫:১৯:৪৩ অপরাহ্ন
টানা বৃষ্টিতে ভাসছে ব্যাংকক, জরুরি অবস্থা ঘোষণা

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টির পর বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে শহরের খালগুলো পানিতে পূর্ণ হয়ে বিভিন্ন সড়ক তলিয়ে গেছে। অনেক এলাকায় হাঁটুপানি পেরিয়ে চলাচল করতে হচ্ছে বাসিন্দাদের।

বন্যা পরিস্থিতি ঘোষণা কার্যকর হয়েছে ব্যাংককের ৫০টি জেলাতেই। এর ফলে পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় সংস্থাগুলো বিশেষ ক্ষমতা নিয়ে কাজ করতে পারবে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিতরণের জন্য ১০ লাখ বালুর বস্তা প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্কুলে অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট জানিয়েছেন, পরিস্থিতি এখন স্থিতিশীল। তবে নতুন করে বৃষ্টি না হলে পানি পুরোপুরি নামতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে। পরিস্থিতি বিবেচনায় বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বিকেল থেকে ব্যাংককে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। টানা বৃষ্টিতে নগরীর বিস্তৃত খাল নেটওয়ার্কের পানি বেড়ে আশপাশের বাড়িঘর, রেস্তোরাঁ, দোকান ও সরু গলিতে ঢুকে পড়ে। শনিবার শহরের বেশ কয়েকটি প্রধান সড়কও পানিতে তলিয়ে যায়।

শহরের বিভিন্ন এলাকায় বাসিন্দাদের হাঁটুসমান, কোথাও কোথাও উরুসমান পানির মধ্য দিয়ে চলাচল করতে দেখা গেছে। এদিকে পরিস্থিতির কারণে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুল লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে ২০১১ সালে থাইল্যান্ডজুড়ে ভয়াবহ বন্যায় ৫০০ জনের বেশি মানুষ নিহত হন। ওই বন্যায় দেশটির লাখ লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা