ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্ঞান, দক্ষতা ও যোগ্যতায় নিজেদের প্রমাণ করতে হবে: গোলাম পরওয়ার প্রাথমিকে নিয়োগপত্র প্রাপ্তি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রীকে ঘিরে ধরলেন প্রাইমারি শিক্ষক পদে ‘নিয়োগবঞ্চিতরা’ শহরে অশান্তি হলে আমি ছেড়ে দেব না: জ্বালানিমন্ত্রী আমার লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের আর কোনো ঠাঁই নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নাতির কানে আজান শুনিয়েছেন নানা পাটেকার, যা জানা গেল প্রতিরক্ষা সরঞ্জাম নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ইরান ৭০ বছরে ক্রিকেট খেলে বিশ্বরেকর্ড উল্টোপথে বাসের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের মানুষ ও হাতির নিরাপদ সহাবস্থান নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী কালো গাউনে বাজিমাত রাশমিকার স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে ট্রাম্পের পোস্ট জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আটক লাল কার্ড দেখিয়ে চুয়েটের নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু লোক: ওমর সানী ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৫৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সামনে কী ঘটতে চলেছে? টানা বৃষ্টিতে ভাসছে ব্যাংকক, জরুরি অবস্থা ঘোষণা

কালো গাউনে বাজিমাত রাশমিকার

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ০৭:৩৪:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ০৭:৩৪:০৫ অপরাহ্ন
কালো গাউনে বাজিমাত রাশমিকার

ইতালির দ্বিতীয় বৃহত্তম শহর মিলানে বসেছে আন্তর্জাতিক ফ্যাশন আয়োজন ‘ভোগ ওয়ার্ল্ড ২০২৬’। এই আয়োজনে অভিষেকেই নজর কেড়েছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা।

আয়োজনে রাশমিকার পরনে ছিল ভারতীয় ডিজাইনার অনামিকা খান্নার সর্বশেষ কুতুর সংগ্রহ ‘মুনলিট প্যালেস’-এর অফ-দ্য-রানওয়ে বিশেষ একটি গাউন। স্বচ্ছ কালো লেস, ফুলের এমব্রয়ডারি, সূক্ষ্ম বিডওয়ার্ক ও ক্রিস্টাল-স্টাডেড কারুকাজে তৈরি পোশাকটিতে ছিল আধুনিকতা ও নাটকীয়তার মিশেল।

রাশমিকার পরা গাউনটি তৈরি করতে ডিজাইনারের স্টুডিওতে সময় লেগেছে প্রায় ৩৫০ ঘণ্টা। কালো লেসের ওপর সূক্ষ্ম এমব্রয়ডারি, ফুলের অ্যাপ্লিকে এবং বিভিন্ন ধরনের সারফেস এমবেলিশমেন্টের মাধ্যমে পোশাকটিতে ফুটিয়ে তোলা হয়েছে জটিল নকশা।

স্লিভলেস ও হাই-নেকের মেঝেছোঁয়া গাউনটির সিলুয়েটে ছিল কাঠামোবদ্ধ কোরসেট। ফুলেল অ্যাপ্লিকের সঙ্গে ছড়িয়ে থাকা সিকুইনের ঝলক পোশাকে যোগ করেছে গ্ল্যামারের আবহ। গলার কাছে থাকা ক্রিস্টাল-স্টাডেড কলারও বাড়িয়েছে রাশমিকার লুকের আকর্ষণ।

পোশাকের নকশাই মূল আকর্ষণ হওয়ায় গয়নায় রাখা হয়েছিল মিনিমাল টাচ। স্বরোভস্কির ইয়ার কাফ ও আংটি দিয়ে সাজ সম্পূর্ণ করেন রাশমিকা। ব্রোঞ্জ টোনের মেকআপ, ব্লো-ড্রাই করা লম্বা চুল এবং কালো সাটিনের থাই-হাই বুটে পূর্ণতা পায় তাঁর সাজ। সঙ্গে ছিল গুচির ব্যাগ।

ইতালির শতবর্ষের ফ্যাশন ঐতিহ্য উদ্‌যাপনকে সামনে রেখে মিলানে আয়োজন করা হয়েছে ‘ভোগ ওয়ার্ল্ড ২০২৬’। রেনেসাঁর অলংকরণ থেকে শিল্পবিপ্লব, ঐতিহ্যবাহী ইতালীয় ফ্যাশন হাউস থেকে ভবিষ্যতের ফ্যাশন—ফ্যাশনের নানা অধ্যায়কে কেন্দ্র করে সাজানো হয়েছে এবারের আয়োজন।

বিশ্বের বিভিন্ন প্রান্তের তারকাদের উপস্থিতিতে জমে উঠেছে আন্তর্জাতিক এই ফ্যাশন মঞ্চ। সেখানেই ভারতীয় ডিজাইনারের তৈরি ৩৫০ ঘণ্টার কালো গাউনে রাশমিকার উপস্থিতি আলাদা করে নজর কেড়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জ্ঞান, দক্ষতা ও যোগ্যতায় নিজেদের প্রমাণ করতে হবে: গোলাম পরওয়ার

জ্ঞান, দক্ষতা ও যোগ্যতায় নিজেদের প্রমাণ করতে হবে: গোলাম পরওয়ার