ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্ঞান, দক্ষতা ও যোগ্যতায় নিজেদের প্রমাণ করতে হবে: গোলাম পরওয়ার প্রাথমিকে নিয়োগপত্র প্রাপ্তি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রীকে ঘিরে ধরলেন প্রাইমারি শিক্ষক পদে ‘নিয়োগবঞ্চিতরা’ শহরে অশান্তি হলে আমি ছেড়ে দেব না: জ্বালানিমন্ত্রী আমার লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের আর কোনো ঠাঁই নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নাতির কানে আজান শুনিয়েছেন নানা পাটেকার, যা জানা গেল প্রতিরক্ষা সরঞ্জাম নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ইরান ৭০ বছরে ক্রিকেট খেলে বিশ্বরেকর্ড উল্টোপথে বাসের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের মানুষ ও হাতির নিরাপদ সহাবস্থান নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী কালো গাউনে বাজিমাত রাশমিকার স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে ট্রাম্পের পোস্ট জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আটক লাল কার্ড দেখিয়ে চুয়েটের নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু লোক: ওমর সানী ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৫৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সামনে কী ঘটতে চলেছে? টানা বৃষ্টিতে ভাসছে ব্যাংকক, জরুরি অবস্থা ঘোষণা

৭০ বছরে ক্রিকেট খেলে বিশ্বরেকর্ড

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ০৭:৩৬:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ০৭:৩৬:৫৪ অপরাহ্ন
৭০ বছরে ক্রিকেট খেলে বিশ্বরেকর্ড

৭০ বছর বয়সে চিলির জাতীয় দল ‘লাস লোইকাস’-এর হয়ে কোস্টারিকার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে ভিলদোসোলার। নাতনি ক্যামিলা ওয়ারসের অধিনায়কত্বে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অনন্য নজির গড়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে এখন রেকর্ডের পাতায় ভিলদোসোলা। সামগ্রিক পেশাদার ক্রিকেটের ইতিহাসে অবশ্য ১৯৫০-৫১ মৌসুমে ৭২ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া ভারতের রাজা মহারাজ সিংয়ের পর ভিলদোসোলাই সবচেয়ে প্রবীণ ক্রিকেটার হিসেবে আলোচনায় এসেছেন।

ভিলদোসোলার ক্রিকেটযাত্রার শুরু ২০১৯ সালে। চিলির নিউবলে অঞ্চলভিত্তিক দল ‘লাস লোইকাস’—স্থানীয় একটি পাখির নামে নামকরণ করা—সেবার একটি ‘মা-মেয়ে’ ক্রিকেট ইভেন্টের আয়োজন করেছিল। তৎকালীন অধিনায়ক জ্যানেট গার্সেসের উদ্যোগে আয়োজিত সেই অনুষ্ঠানে ১৬ বছর বয়সী নাতনি ক্যামিলার পীড়াপীড়িতে মাঠে যান ৭০ ছুঁইছুঁই ভিলদোসোলা।

নিজের ক্রিকেটে আসার গল্প স্মরণ করে ভিলদোসোলা বলেন, ‘আমি ভেবেছিলাম নাতনির খেলা দেখতে আসা বন্ধুদের জন্য রান্না করাই হয়তো আমার কাজ। কিন্তু মাঠের বল-ব্যাটের ছোঁয়া আমাকে বদলে দিল। জীবনের প্রথম ক্রিকেট ব্যাট ধরে এতটাই ভালো লেগেছিল যে আর পিছপা হইনি।’

মেয়ে লরেতো ও নাতনি ক্যামিলার নিয়মিত অনুপ্রেরণায় ধীরে ধীরে ক্রিকেটের প্রতি ভালোবাসা তৈরি হয় তাঁর। ২০২৬ সালের এপ্রিলে কোস্টারিকার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে নামেন ভিলদোসোলা। একই ম্যাচে মাঠে ছিলেন তাঁর নাতনি ক্যামিলাও। ম্যাচে ভিলদোসোলা কোনো রান না করলেও তাঁর উপস্থিতি ক্রিকেটের মাঠে বয়সের সীমাবদ্ধতা নিয়ে প্রচলিত ধারণার বাইরে একটি বার্তা দিয়েছে।

ভিলদোসোলা বলেন, ‘আমার যৌবনে, আজ থেকে অন্তত ৫০ বছর আগে বাস্কেটবল, ভলিবল বা ফুটবল খেলার চল ছিল। আন্তর্জাতিক ক্রিকেট খেলা তো দূরের কথা, কোনো খেলাধুলাতেই পেশাদার ক্যারিয়ারের কথা ভাবিনি। তবে ল্যাটিন আমেরিকার মানুষ হিসেবে আমরা সব সময় শারীরিকভাবে সক্রিয় থাকতে পছন্দ করি। সেই তাড়না থেকেই মাঠে নামা। জেতার চেয়ে অংশগ্রহণ করাই ছিল আমার মূল উদ্দেশ্য।’

নাতনি ও অধিনায়ক ক্যামিলা ওয়ারসে বলেন, ‘আমার নানি সব সময় চঞ্চল ছিলেন, কিন্তু কখনো ভাবিনি তিনি আমার দলের সতীর্থ হবেন! মাঠে নানির উপস্থিতি পুরো দলের জন্যই এক বিশাল অনুপ্রেরণা। মাঝেমধ্যে নানিকে মাঠে নির্দেশ দিতে একটু অদ্ভুত লাগে, তবে দিনশেষে একসঙ্গে আন্তর্জাতিক ম্যাচ খেলাটা অসাধারণ আনন্দের।’

৭০ বছর বয়সী ভিলদোসোলার দলের অনেক সতীর্থের বয়স তাঁর চেয়ে প্রায় ৫০ বছর কম। এ নিয়ে হাসতে হাসতে তিনি বলেন, ‘আমার জয়েন্টগুলোর কারণে বোলিং করতে পারি না, তাই ব্যাটিংটাই পছন্দ। দলের তরুণদের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ নয়। তবে নিজের নাতনির অধিনায়কত্বে খেলা আমার জন্য অনেক বড় গর্ব ও মর্যাদার।’


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জ্ঞান, দক্ষতা ও যোগ্যতায় নিজেদের প্রমাণ করতে হবে: গোলাম পরওয়ার

জ্ঞান, দক্ষতা ও যোগ্যতায় নিজেদের প্রমাণ করতে হবে: গোলাম পরওয়ার