ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেট-ঢাকা মহাসড়কের ৬ লেনের কাজ ২০২৯ সালে শেষ হবে : বাণিজ্যমন্ত্রী জ্ঞান, দক্ষতা ও যোগ্যতায় নিজেদের প্রমাণ করতে হবে: গোলাম পরওয়ার প্রাথমিকে নিয়োগপত্র প্রাপ্তি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রীকে ঘিরে ধরলেন প্রাইমারি শিক্ষক পদে ‘নিয়োগবঞ্চিতরা’ শহরে অশান্তি হলে আমি ছেড়ে দেব না: জ্বালানিমন্ত্রী আমার লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের আর কোনো ঠাঁই নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নাতির কানে আজান শুনিয়েছেন নানা পাটেকার, যা জানা গেল প্রতিরক্ষা সরঞ্জাম নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ইরান ৭০ বছরে ক্রিকেট খেলে বিশ্বরেকর্ড উল্টোপথে বাসের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের মানুষ ও হাতির নিরাপদ সহাবস্থান নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী কালো গাউনে বাজিমাত রাশমিকার স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে ট্রাম্পের পোস্ট জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আটক লাল কার্ড দেখিয়ে চুয়েটের নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু লোক: ওমর সানী ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৫৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সামনে কী ঘটতে চলেছে?

প্রতিরক্ষা সরঞ্জাম নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ইরান

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ০৭:৩৭:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ০৭:৩৭:৩৯ অপরাহ্ন
প্রতিরক্ষা সরঞ্জাম নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ইরান

নিরাপত্তা জোরদার করতে সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা সরঞ্জামের একটি অংশ নিরাপদ ভূগর্ভস্থ স্থানে সরিয়ে নিয়েছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিক সম্প্রতি এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্ব এবং জ্বালানি সম্পদের কারণে অতীতে ইরানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আগ্রাসন চালানো হয়েছে।

রেজা তালাই-নিকের দাবি, সাম্প্রতিক মার্কিন-ইসরাইলি আগ্রাসনে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও নৌবাহিনীর শক্তি দুর্বল করার চেষ্টা করা হলেও শত্রুরা তাদের লক্ষ্য পুরোপুরি অর্জন করতে পারেনি।

তিনি জানান, প্রতিরক্ষা সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিত করতে বিগত বছরগুলোতে দেশের কৌশলগত সামরিক সক্ষমতার একটি অংশ সুরক্ষিত ভূগর্ভস্থ অবকাঠামোয় স্থানান্তর করা হয়েছে। এর ফলে ইরানের অস্ত্র উৎপাদন ও প্রতিরক্ষা সক্ষমতা ধ্বংস করার বিষয়ে শত্রুপক্ষের পরিকল্পনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।

ইরানের দেশীয় সামরিক সক্ষমতা আরও জোরদার করা হচ্ছে জানিয়ে এই সামরিক কর্মকর্তা বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ইরান সবসময় প্রস্তুত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেট-ঢাকা মহাসড়কের ৬ লেনের কাজ ২০২৯ সালে শেষ হবে : বাণিজ্যমন্ত্রী

সিলেট-ঢাকা মহাসড়কের ৬ লেনের কাজ ২০২৯ সালে শেষ হবে : বাণিজ্যমন্ত্রী