ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ২ লাখ ৭১ হাজার টাকার ভারতীয় মাদক ও অবৈধ মালামাল জব্দ সিলেট-ঢাকা মহাসড়কের ৬ লেনের কাজ ২০২৯ সালে শেষ হবে : বাণিজ্যমন্ত্রী জ্ঞান, দক্ষতা ও যোগ্যতায় নিজেদের প্রমাণ করতে হবে: গোলাম পরওয়ার প্রাথমিকে নিয়োগপত্র প্রাপ্তি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রীকে ঘিরে ধরলেন প্রাইমারি শিক্ষক পদে ‘নিয়োগবঞ্চিতরা’ শহরে অশান্তি হলে আমি ছেড়ে দেব না: জ্বালানিমন্ত্রী আমার লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের আর কোনো ঠাঁই নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নাতির কানে আজান শুনিয়েছেন নানা পাটেকার, যা জানা গেল প্রতিরক্ষা সরঞ্জাম নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ইরান ৭০ বছরে ক্রিকেট খেলে বিশ্বরেকর্ড উল্টোপথে বাসের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের মানুষ ও হাতির নিরাপদ সহাবস্থান নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী কালো গাউনে বাজিমাত রাশমিকার স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে ট্রাম্পের পোস্ট জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আটক লাল কার্ড দেখিয়ে চুয়েটের নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু লোক: ওমর সানী ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৫৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

আমার লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ০৭:৪৩:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ০৭:৪৩:১৭ অপরাহ্ন
আমার লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও অন্যায়ের বিরুদ্ধে অনেকটা পথ প্রায় একাই হেঁটেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও অন্যায়ের বিরুদ্ধে আমার লড়াইটা আজকের নয়। অনেকটা পথ আমি প্রায় একাই হেঁটেছি।’

তিনি বলেন, এই পথ তাঁকে হামলা, অপমান, লাঞ্ছনা, বঞ্চনা, কুরুচিপূর্ণ গালাগালি ও মিথ্যা অপবাদসহ অনেক কিছু দিয়েছে। প্রতিবাদ করতে গিয়ে বিভিন্ন জায়গায় হামলার শিকার হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এর কোনো হিসাবও নেই। প্রতিবারই তাঁকে শুনতে হয়েছে—‘প্রমাণ কোথায়?’

ক্রমাগত বাধার মুখে পড়ার প্রসঙ্গে নাসীরুদ্দীন বলেন, ‘মিডিয়ার সামনে কথা বলেছি, আক্রমণের শিকার হয়েছি। আমার বিরুদ্ধে একের পর এক মিছিল হয়েছে, নানা ধরনের অপপ্রচার হয়েছে। এমন অনেক কথা শুনেছি, যা একজন মানুষকে ভেতর থেকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট।’

নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘কিন্তু আমি ভাঙিনি। কারণ আমার লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। আমার লড়াই অন্যায়ের বিরুদ্ধে। আমার লড়াই ভয়কে জয় করার জন্য। আমার লড়াই এমন একটি বাংলাদেশের জন্য, যেখানে ক্ষমতার চেয়ে জনগণের অধিকার বড়।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, অনেক সময় চারপাশের মানুষ প্রশ্ন করেছে এবং সত্যকে মিথ্যার আড়ালে ঢেকে দেওয়ার চেষ্টা হয়েছে। তখন তিনি আল্লাহর কাছে সত্য প্রকাশ, মিথ্যার অবসান এবং জুলুমের অবসানের জন্য দোয়া করেছেন। একই সঙ্গে সত্যের পথে অটল থাকার শক্তিও চেয়েছেন বলে জানান তিনি।

এনসিপির এই নেতা বলেন, ‘আজও আমি বিশ্বাস করি, সময় সবকিছুর সাক্ষী রাখে। মানুষ সবকিছু ভুলে গেলেও ইতিহাস ভুলে যায় না। সত্যকে হয়তো কিছুদিন চাপা দেওয়া যায়, কিন্তু চিরদিন নয়। অন্যায় হয়তো কিছুদিন ক্ষমতার ছায়ায় দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু চিরস্থায়ী নয়।’

নিজের প্রত্যাশা তুলে ধরে নাসীরুদ্দীন বলেন, ‘আমার কোনো প্রতিশোধ চাই না। আমি চাই ন্যায়বিচার। কাউকে ছোট করতে চাই না। আমি চাই মানুষের মর্যাদা ফিরুক।’

তিনি আরও বলেন, তাঁর সবচেয়ে বড় শক্তি কোনো পদ, ক্ষমতা বা শান-শওকত নয়; বরং মানুষের আস্থা, সত্যের প্রতি বিশ্বাস এবং আল্লাহর ওপর ভরসা।

পোস্টের শেষাংশে তিনি বলেন, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং অপমান সহ্য করেও মাথা নত করেননি, এই লড়াই তাঁদের সবার। সত্যের পথ কঠিন হলেও শেষ পর্যন্ত সত্যের কাছেই ফিরে আসতে হয় বলেও মন্তব্য করেন তিনি। শেষে সত্য প্রতিষ্ঠা, মিথ্যার পরাজয় ও জুলুমের অবসানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ২ লাখ ৭১ হাজার টাকার ভারতীয় মাদক ও অবৈধ মালামাল জব্দ

হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ২ লাখ ৭১ হাজার টাকার ভারতীয় মাদক ও অবৈধ মালামাল জব্দ