ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ রাতেই শেষ হচ্ছে একাদশে ভর্তির আবেদনের সুযোগ কুমিল্লা সীমান্তে ৪৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকার আভাস ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ চকলেট দেয়ার কথা বলে অফিসের সব কর্মীকে আইফোন উপহার দিলেন নারী বস র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকুরিচ্যুত দুই সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ রাড্ডার ঘটনায় এক এমপিসহ দলীয় কিছু নেতাকর্মীর নাম শোনা যাচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে মুখ খুললেন সালমান মুক্তাদির আধুনিক বন্দর ও দক্ষ নাবিক গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: নৌপরিবহন মন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে: সিইসি ২৮ তম জন্মদিন উদযাপন করছে গুগল ২০২৭ সালের হজে আরও ২০ হাজার কোটা দাবি হাবের হিমলুং হিমালে তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি কনটেন্ট ক্রিয়েটরের বাড়ি থেকে কোটি টাকার সম্পদ চুরি ১৭ বছরের কিশোরের জামিনে অধিকতর শুনানি ৪ অক্টোবর হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু প্রতিদিন একটি কলা খেলে যেসব উপকার পাবেন বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম

পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০৮:১৪:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০৮:১৪:০০ পূর্বাহ্ন
পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই জয়ের ধারা ধরে রাখল স্পেন। ওয়েম্বলিতে নেশন্স লিগের রোমাঞ্চকর ম্যাচে পিছিয়ে পড়েও ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে তারা।

ম্যাচের শুরুটা ছিল স্পেনের পক্ষে। মাত্র দুই মিনিটেই মার্ক গেহির ভুলের সুযোগ কাজে লাগিয়ে বল কেড়ে নিয়ে ইংল্যান্ডের জালে পাঠান লামিন ইয়ামাল। তবে দ্রুত সেই ধাক্কা সামলে প্রথমার্ধেই ম্যাচে ফিরে আসে ইংল্যান্ড।

৩৬ মিনিটে জুড বেলিংহামের পাস থেকে গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরান অ্যান্থনি গর্ডন। চার মিনিট পর নিকো ও’রাইলির ক্রস থেকে হেডে গোল করে স্বাগতিকদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন হ্যারি কেইন।

বিরতির পর ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। বেলিংহামকে ফাউল করার পর ভিএআরের সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। তবে স্পটকিক থেকে গোল করতে পারেননি কেইন। তাঁর নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে।

পেনাল্টি মিসের পর দ্রুতই ম্যাচে সমতা ফেরায় স্পেন। ৬০ মিনিটে দানি ওলমোর পাস থেকে গোল করেন বদলি হিসেবে মাঠে নামা অ্যালেক্স বায়েনা। এতে ২-২ গোলে সমতায় ফেরে বিশ্বচ্যাম্পিয়নরা।

এরপর ৭৪ মিনিটে আবারও এগিয়ে যায় স্পেন। বায়েনার নিচু পাস থেকে গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন মিকেল ওইয়ারসাবাল। শেষ পর্যন্ত এই ব্যবধানই ধরে রেখে জয় নিশ্চিত করে স্পেন।

এই জয়ে ২০২৬-২৭ নেশন্স লিগে জয় দিয়ে অভিযান শুরু করল স্পেন। অন্যদিকে বিশ্বকাপে তৃতীয় হওয়া ইংল্যান্ড ঘরের মাঠে নতুন আসরের শুরুতেই হারের স্বাদ পেল।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ