ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এরদোগানের নামে মামলা ঠুকবেন নেতানিয়াহু, কারণ কী? সচেতনতা ও প্রতিরোধে কমবে জলাতঙ্কের মৃত্যু: প্রতিমন্ত্রী টুকু ১ অক্টোবর পর্যন্ত প্রাথমিকের নিয়োগপত্র পাবেন প্রার্থীরা: শিক্ষামন্ত্রী চুয়াডাঙ্গা সীমান্তে ১২ লাখ ৪১ হাজার টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ রাতেই শেষ হচ্ছে একাদশে ভর্তির আবেদনের সুযোগ কুমিল্লা সীমান্তে ৪৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকার আভাস ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ চকলেট দেয়ার কথা বলে অফিসের সব কর্মীকে আইফোন উপহার দিলেন নারী বস র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকুরিচ্যুত দুই সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ রাড্ডার ঘটনায় এক এমপিসহ দলীয় কিছু নেতাকর্মীর নাম শোনা যাচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে মুখ খুললেন সালমান মুক্তাদির আধুনিক বন্দর ও দক্ষ নাবিক গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: নৌপরিবহন মন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে: সিইসি ২৮ তম জন্মদিন উদযাপন করছে গুগল ২০২৭ সালের হজে আরও ২০ হাজার কোটা দাবি হাবের হিমলুং হিমালে তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি

প্রভাবশালীদের ‘ম্যানেজ’ করে হরিণ শিকার, সক্রিয় ২০ চক্র

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ১০:৪৫:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ১০:৪৫:৫৯ পূর্বাহ্ন
প্রভাবশালীদের ‘ম্যানেজ’ করে হরিণ শিকার, সক্রিয় ২০ চক্র

বরগুনার পাথরঘাটায় সুন্দরবনসংলগ্ন সংরক্ষিত বনাঞ্চলে নিয়মিত হরিণ শিকার চলছে। রাত গভীর হলে বনের বিভিন্ন এলাকায় হরিণ চলাচলের পথে একের পর এক ফাঁদ পেতে রাখে শিকারি চক্র। এসব ফাঁদে আটকা পড়ে বনের চিত্রা হরিণ। মাঝে মাঝে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে হরিণের মাংস, চামড়া ও শিং উদ্ধার হলেও শিকারি চক্রের বড় একটি অংশ থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ফলে দিন দিন কমছে বনের চিত্রা হরিণের সংখ্যা।

গত ১১ সেপ্টেম্বর বিষখালী নদী থেকে সাড়ে ৩০০ কেজি হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি মাথাসহ মো. ইব্রাহিম (৪৫) নামে এক যুবককে আটক করে কোস্টগার্ড। দক্ষিণ চরদোয়ানীর কালিয়ার খাল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

অনুসন্ধানে জানা গেছে, বরগুনার পাথরঘাটার চরদুয়ানী এলাকার একটি বড় অংশ, পদ্মা, টেংরা, বাদুরতলা, জ্ঞানপাড়া, কাঁঠালতলী ও লালদিয়া—এই সাতটি এলাকায় অন্তত ২০টি শিকারি চক্র সক্রিয় রয়েছে। রাতের আঁধারে এসব চক্র বনে ফাঁদ পেতে হরিণ শিকার করে। পরে জেলে নৌকায় করে হরিণের মাংস দেশের বিভিন্ন এলাকায় পাচার করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে শিকারি চক্রের এক সদস্য বলেন, বন বিভাগের নির্দিষ্ট কিছু সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় প্রভাবশালীদের ‘ম্যানেজ’ করেই তাঁদের হরিণ শিকার করতে হয়। মাসোহারা না দিলে হরিণ শিকার বন্ধ থাকে বলে দাবি করেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের কিছু অসাধু সদস্য শিকারি চক্রের সঙ্গে যোগসাজশ করে এই অবৈধ বাণিজ্য টিকিয়ে রেখেছেন।

সনাকের (টিআইবি) সাবেক সভাপতি মনির হোসেন কামাল বলেন, অবাধে হরিণ শিকার জীববৈচিত্র্যের জন্য হুমকি। বন বিভাগের ভেতরে সংশ্লিষ্টদের দুর্নীতি বন্ধ না হলে হরিণ রক্ষা করা যাবে না। হরিণ রক্ষায় বন বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সভাপতি সোহেল হাফিজ বলেন, এভাবে চলতে থাকলে কয়েক বছরের মধ্যেই এই বন থেকে হরিণ বিলুপ্ত হয়ে যাবে।

তবে বন বিভাগের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বরগুনা রেঞ্জের কর্মকর্তা মো. সোহাগ খান। তিনি বলেন, হরিণ শিকার ঠেকাতে পাথরঘাটার স্পর্শকাতর এলাকাগুলোতে টহল জোরদার করা হয়েছে। শিকারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং অধিকাংশ সময় চক্রের সদস্য ও হরিণের মাংস জব্দ করা হচ্ছে। হরিণ শিকার বন্ধে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর কাজও চলছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাউশির ৬১০ পদের ফল দ্রুত প্রকাশের দাবি, ডিসি কার্যালয়ে স্মারকলিপি

মাউশির ৬১০ পদের ফল দ্রুত প্রকাশের দাবি, ডিসি কার্যালয়ে স্মারকলিপি