ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম প্রাথমিকের বাদপড়া শিক্ষকদের নিয়ে ইউটিএল’র বিবৃতি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে যা বললেন জামায়াত আমির সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কোনো ছাড় নয়: মাহদী আমিন পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে দারুণভাবে জিতেছি: ট্রাম্প ঢাকার গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস ব্যাচেলর-কর্মজীবীদের জন্য নো-কুক নাস্তা রেসিপি পর্যটনের অপার সম্ভাবনা, তবু বিদেশি পর্যটকে ভাটা সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ইস্যুতে মাহমুদা মিতুর বিস্ফোরক স্ট্যাটাস জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ব্যাপক ভাঙচুর-ছিনতাই আজ বিশ্ব পর্যটন দিবস নিউইয়র্ক সফর শেষে দুবাই হয়ে দেশের পথে প্রধানমন্ত্রী হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ২ লাখ ৭১ হাজার টাকার ভারতীয় মাদক ও অবৈধ মালামাল জব্দ সিলেট-ঢাকা মহাসড়কের ৬ লেনের কাজ ২০২৯ সালে শেষ হবে : বাণিজ্যমন্ত্রী জ্ঞান, দক্ষতা ও যোগ্যতায় নিজেদের প্রমাণ করতে হবে: গোলাম পরওয়ার প্রাথমিকে নিয়োগপত্র প্রাপ্তি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রীকে ঘিরে ধরলেন প্রাইমারি শিক্ষক পদে ‘নিয়োগবঞ্চিতরা’ শহরে অশান্তি হলে আমি ছেড়ে দেব না: জ্বালানিমন্ত্রী আমার লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে: নাসীরুদ্দীন পাটওয়ারী

৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে অ্যাপেক্স ফুটওয়্যার

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০১:১২:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০১:১২:৪০ অপরাহ্ন
৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে অ্যাপেক্স ফুটওয়্যার

বিদ্যমান ঋণ পুনঃঅর্থায়নের (রিফাইন্যান্স) জন্য সর্বোচ্চ ৫০০ কোটি টাকার রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে ট্যানারি খাতে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স ফুটওয়্যার পিএলসি।

রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

অ্যাপেক্স ফুটওয়্যার জানিয়েছে, পরিচালনা পর্ষদের সভায় প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ শেয়ার ইস্যুর আগে কোম্পানির শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে হবে। পাশাপাশি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনও প্রয়োজন হবে।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যমান ঋণ পুনঃঅর্থায়নের উদ্দেশ্যেই প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হবে। এর মাধ্যমে নতুন তহবিল সংগ্রহ করে কোম্পানির বর্তমান ঋণের অর্থায়ন কাঠামো পুনর্বিন্যাস করা হবে।

এদিকে কোম্পানির স্মারক ও সংঘবিধি সংশোধনের সিদ্ধান্তও নিয়েছে পরিচালনা পর্ষদ। তবে এ সিদ্ধান্ত কার্যকর করতেও শেয়ারহোল্ডারদের অনুমোদন প্রয়োজন হবে।

শেয়ারহোল্ডারদের অনুমোদন এবং বিএসইসির সম্মতি পাওয়ার পর প্রেফারেন্স শেয়ার ইস্যুর পরবর্তী কার্যক্রম শুরু করবে অ্যাপেক্স ফুটওয়্যার।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫৪ দেশের প্রতিনিধিদের ভোটে ‘অ্যাম্বাসেডর’ বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

৫৪ দেশের প্রতিনিধিদের ভোটে ‘অ্যাম্বাসেডর’ বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল