ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জ সীমান্তে ৭ লাখ ২৯ হাজার টাকার ভারতীয় মাদক ও গবাদিপশু জব্দ ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি অসম্ভব’ দিনাজপুরে ২৯৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ এরদোগানের নামে মামলা ঠুকবেন নেতানিয়াহু, কারণ কী? সচেতনতা ও প্রতিরোধে কমবে জলাতঙ্কের মৃত্যু: প্রতিমন্ত্রী টুকু ১ অক্টোবর পর্যন্ত প্রাথমিকের নিয়োগপত্র পাবেন প্রার্থীরা: শিক্ষামন্ত্রী চুয়াডাঙ্গা সীমান্তে ১২ লাখ ৪১ হাজার টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ রাতেই শেষ হচ্ছে একাদশে ভর্তির আবেদনের সুযোগ কুমিল্লা সীমান্তে ৪৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকার আভাস ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ চকলেট দেয়ার কথা বলে অফিসের সব কর্মীকে আইফোন উপহার দিলেন নারী বস র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকুরিচ্যুত দুই সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ রাড্ডার ঘটনায় এক এমপিসহ দলীয় কিছু নেতাকর্মীর নাম শোনা যাচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে মুখ খুললেন সালমান মুক্তাদির আধুনিক বন্দর ও দক্ষ নাবিক গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: নৌপরিবহন মন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে: সিইসি

বিশ্বকাপ ফাইনালে হৃদয়বিদারক আউট নিয়ে নীরবতা ভাঙলেন কোহলি

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০১:১৬:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০১:১৬:২৬ অপরাহ্ন
বিশ্বকাপ ফাইনালে হৃদয়বিদারক আউট নিয়ে নীরবতা ভাঙলেন কোহলি

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন ভারতের ব্যাটিং তারকা বিরাট কোহলি। ফাইনালেও করেছিলেন হাফ সেঞ্চুরি। তবে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। সেই আউটের স্মৃতি এখনো মনে গেঁথে আছে কোহলির।

সেদিন ৮১ রানে ৩ উইকেট হারানোর পর লোকেশ রাহুলকে নিয়ে ইনিংসের হাল ধরেন কোহলি। টপ অর্ডারের বিপর্যয়ের পর দুজন মিলে ৬৭ রানের জুটি গড়েন। কোহলি ৬৩ বলে ৫৪ রান করে ফিরে যান। পরে রাহুল ১০৭ বলে ৬৬ রান করেন। তবে তাঁর ইনিংসে রান তোলার গতি ছিল ধীর।

মূলত কোহলিকে আউট করেই ভারতকে বড় ধাক্কা দেন কামিন্স। শেষ পর্যন্ত ভারত ২৪০ রানে অলআউট হয় এবং অস্ট্রেলিয়া ছয় উইকেটে ম্যাচ জিতে ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে।

২০২৫ সালে আইপিএল শিরোপা জেতার আগে পর্যন্ত ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ফাইনালে হারের স্মৃতি যেভাবে মনে গেঁথে ছিল, একইভাবে ২০২৩ বিশ্বকাপ ফাইনালে হারের কথাও মনে রেখেছেন কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে আউট হওয়ার ঠিক আগেই আরও বড় অবদান রাখার চিন্তা করছিলেন বলেও জানান তিনি।

জিও স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘২০২৫ সালে আমরা (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) আইপিএল জেতার আগে আমার ২০১৬ সালের ফাইনালের (যেটিতে আমরা সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরেছিলাম) কথা মনে পড়ত। বিশ্বকাপ ফাইনাল নিয়েও আমার একই অনুভূতি হয়।’

কোহলির বিশ্বাস ছিল, তিনি আরেকটু বড় ইনিংস খেলতে পারলে ফাইনালে ভারতকে শক্ত অবস্থানে নিয়ে যেতে পারতেন। তিনি বলেন, ‘আমি ৫৪ রানে খেলছিলাম এবং বড় একটি সেঞ্চুরি করার কথা ভাবছিলাম—যেন ১৪০-১৫০ রান করতে পারি। তাহলে আমরা ম্যাচ জেতার জন্য ভালো অবস্থানে থাকতাম।’

তিনি আরও বলেন, ‘তখন ফাইনালে ৩০০-র বেশি সংগ্রহ পেতাম, আর আমাদের যে বোলিং, তাদের পরাস্ত করতে পারতাম। কিন্তু যখনই আমি প্যাট কামিন্সকে খেললাম, সেটি অনেক দিন ধরে মনে ছিল। আর এই ধরনের কিছু আপনি মনে করতেই থাকবেন।’


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জ সীমান্তে ৭ লাখ ২৯ হাজার টাকার ভারতীয় মাদক ও গবাদিপশু জব্দ

হবিগঞ্জ সীমান্তে ৭ লাখ ২৯ হাজার টাকার ভারতীয় মাদক ও গবাদিপশু জব্দ