ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে মুখ খুললেন সালমান মুক্তাদির আধুনিক বন্দর ও দক্ষ নাবিক গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: নৌপরিবহন মন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে: সিইসি ২৮ তম জন্মদিন উদযাপন করছে গুগল ২০২৭ সালের হজে আরও ২০ হাজার কোটা দাবি হাবের হিমলুং হিমালে তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি কনটেন্ট ক্রিয়েটরের বাড়ি থেকে কোটি টাকার সম্পদ চুরি ১৭ বছরের কিশোরের জামিনে অধিকতর শুনানি ৪ অক্টোবর হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু প্রতিদিন একটি কলা খেলে যেসব উপকার পাবেন বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম প্রাথমিকের বাদপড়া শিক্ষকদের নিয়ে ইউটিএল’র বিবৃতি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে যা বললেন জামায়াত আমির সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কোনো ছাড় নয়: মাহদী আমিন পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে দারুণভাবে জিতেছি: ট্রাম্প ঢাকার গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস ব্যাচেলর-কর্মজীবীদের জন্য নো-কুক নাস্তা রেসিপি পর্যটনের অপার সম্ভাবনা, তবু বিদেশি পর্যটকে ভাটা সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ইস্যুতে মাহমুদা মিতুর বিস্ফোরক স্ট্যাটাস

প্রতিদিন একটি কলা খেলে যেসব উপকার পাবেন

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০৪:২৮:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০৪:২৮:৩২ অপরাহ্ন
প্রতিদিন একটি কলা খেলে যেসব উপকার পাবেন

দৈনন্দিন খাদ্যাভ্যাসে ফল রাখার কথা উঠলেই তালিকার শীর্ষে আসে কলা। তবে এতে থাকা প্রাকৃতিক শর্করার কারণে অনেকেই প্রতিদিন কলা খাওয়া নিয়ে দ্বিধায় থাকেন। পুষ্টিবিদদের মতে, সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন একটি কলা খাওয়া নিরাপদ এবং স্বাস্থ্যকর।

আন্তর্জাতিক স্বাস্থ্য সাময়িকী ‘প্রিভেনশন’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, কলা ভিটামিন ও খনিজ উপাদানের অন্যতম উৎস। এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফাইবার ও ভিটামিন বি-৬। পরিমিত পরিমাণে কলা খেলে সাধারণত ওজন বৃদ্ধি বা রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে না। ফলে প্রতিদিনের ফলের চাহিদা পূরণে কলা হতে পারে পুষ্টিকর একটি খাবার।

কলা খেলে কি রক্তে শর্করা বাড়ে?

কলায় প্রাকৃতিক শর্করা থাকলেও এতে থাকা ফাইবার রক্তে শর্করা শোষণের গতি ধীর করতে সহায়তা করে। ফলে সাধারণত কলা খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যায় না।

তবে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি বা যারা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখছেন, তারা কলার সঙ্গে প্রোটিন বা স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার খেতে পারেন। যেমন—দই কিংবা এক মুঠো বাদাম। এতে খাবার হজম হতে তুলনামূলক বেশি সময় লাগে এবং রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করতে পারে।

অতিরিক্ত কলা খেলে কী হতে পারে?

সাধারণ মানুষের জন্য প্রতিদিন একটি কলা খাওয়া নিরাপদ হলেও অতিরিক্ত কলা খেলে কারও কারও হজমের সমস্যা বা পেটে অস্বস্তি হতে পারে। এর অন্যতম কারণ কলায় থাকা তুলনামূলক বেশি ফাইবার।

এ ছাড়া কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের পটাশিয়ামসমৃদ্ধ খাবার খাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। কিডনি ঠিকমতো কাজ না করলে শরীর থেকে অতিরিক্ত পটাশিয়াম বের হতে সমস্যা হতে পারে। তাই কিডনি রোগীদের কলাসহ পটাশিয়ামসমৃদ্ধ খাবার খাওয়ার বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

পুষ্টিবিদদের মতে, স্বাস্থ্যকর ও সুষম খাদ্যাভ্যাস থেকে কলা বাদ দেওয়ার প্রয়োজন নেই। তবে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদা পূরণে শুধু কলার ওপর নির্ভর না করে খাদ্যতালিকায় বৈচিত্র্য রাখা এবং বিভিন্ন ধরনের ফল খাওয়াই ভালো।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে মুখ খুললেন সালমান মুক্তাদির

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে মুখ খুললেন সালমান মুক্তাদির