ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী সুলতানপুর সীমান্তে ৪৬ লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল উন্নয়নকাজে চীনের সমর্থন অব্যাহত থাকবে, প্রধানমন্ত্রীকে চীনা রাষ্ট্রদূত বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন গৃহবধূর মৃত্যু প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে কঠোর নিরাপত্তা বলয় ‘সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই’ হবিগঞ্জ সীমান্তে ৭ লাখ ২৯ হাজার টাকার ভারতীয় মাদক ও গবাদিপশু জব্দ ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি অসম্ভব’ দিনাজপুরে ২৯৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ এরদোগানের নামে মামলা ঠুকবেন নেতানিয়াহু, কারণ কী? সচেতনতা ও প্রতিরোধে কমবে জলাতঙ্কের মৃত্যু: প্রতিমন্ত্রী টুকু ১ অক্টোবর পর্যন্ত প্রাথমিকের নিয়োগপত্র পাবেন প্রার্থীরা: শিক্ষামন্ত্রী চুয়াডাঙ্গা সীমান্তে ১২ লাখ ৪১ হাজার টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ রাতেই শেষ হচ্ছে একাদশে ভর্তির আবেদনের সুযোগ কুমিল্লা সীমান্তে ৪৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকার আভাস ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

কনটেন্ট ক্রিয়েটরের বাড়ি থেকে কোটি টাকার সম্পদ চুরি

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০৪:৩৪:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০৪:৩৪:৫৭ অপরাহ্ন
কনটেন্ট ক্রিয়েটরের বাড়ি থেকে কোটি টাকার সম্পদ চুরি

সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত গহনা, নগদ টাকা ও পরিবারের ভ্রমণের ছবি-ভিডিও পোস্ট করতেন ভারতের তামিলনাড়ুর এক নারী ইনফ্লুয়েন্সার। সম্প্রতি তার অনুপস্থিতিতে বাড়িতে ঢুকে প্রায় ১ কোটি রুপি মূল্যের স্বর্ণ ও হীরার গহনা এবং নগদ অর্থ চুরি করে নিয়ে গেছে চোরের দল।

পুলিশ এখন খতিয়ে দেখছে, ওই নারীর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট দেখেই চোরেরা চুরির পরিকল্পনা করেছিল কি না।

ভুক্তভোগী ইনফ্লুয়েন্সারের নাম মধুমিতা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যা সাড়ে চার লাখের বেশি। তিনি নিয়মিত নিজের বিপুল পরিমাণ গহনা ও নগদ টাকার ভিডিও অনুসারীদের সঙ্গে শেয়ার করতেন।

স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধুমিতা ও তার পরিবারের সদস্যরা কেনাকাটার জন্য বাইরে যান। এ সুযোগে চোরেরা বাড়ির পেছনের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে আলমারি লুট করে। তারা প্রায় ১২০ ভরি স্বর্ণালংকার, মূল্যবান হীরার গহনা এবং ৫০ হাজার রুপি নগদ নিয়ে পালিয়ে যায়।

তদন্তে পুলিশ জানতে পারে, চুরির কয়েক দিন আগে মধুমিতা বিছানায় টাকার বান্ডিল ছড়িয়ে এবং শরীরে বিপুল পরিমাণ গহনা পরে বেশ কিছু রিলস ও ভিডিও পোস্ট করেছিলেন। এমনকি পরিবারের সদস্যদের নিয়ে কখন এবং কোথায় ঘুরতে যাচ্ছেন, সেই তথ্যও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন তিনি।

পুলিশের ধারণা, চোরেরা হয়তো দীর্ঘদিন ধরে মধুমিতার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে নজর রাখছিল। তার অনলাইন পোস্ট থেকেই তিনি কখন বাড়িতে থাকবেন না এবং কোথায় মূল্যবান গহনা রাখা আছে—এসব তথ্য চোরেরা জানতে পেরেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে একটি ভিডিওতে মধুমিতা দাবি করেছিলেন, কীভাবে নিজের মূল্যবান জিনিসপত্র নিরাপদে রাখতে হয়, তা তিনি ভালোভাবেই জানেন। চুরির ঘটনার পর তার সেই পুরোনো ভিডিওটিও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী

চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী