মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদের স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।
সোমবার (২৮ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট (আইজেএন) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিতি হাসমাহর ছেলে তান শ্রী মোখজানি মাহাথির।
সংসদে একটি টাউনহল অধিবেশন চলাকালে সিতি হাসমাহর মৃত্যুর খবর জানানো হলে উপস্থিতদের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়। পরে তার সম্মানে সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠিত হয়।
সিতি হাসমাহ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের দীর্ঘদিনের জীবনসঙ্গী হিসেবে পরিচিত ছিলেন। চিকিৎসক হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
জি বাংলা ডেস্ক