ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ রাতেই শেষ হচ্ছে একাদশে ভর্তির আবেদনের সুযোগ কুমিল্লা সীমান্তে ৪৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকার আভাস ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ চকলেট দেয়ার কথা বলে অফিসের সব কর্মীকে আইফোন উপহার দিলেন নারী বস র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকুরিচ্যুত দুই সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ রাড্ডার ঘটনায় এক এমপিসহ দলীয় কিছু নেতাকর্মীর নাম শোনা যাচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে মুখ খুললেন সালমান মুক্তাদির আধুনিক বন্দর ও দক্ষ নাবিক গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: নৌপরিবহন মন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে: সিইসি ২৮ তম জন্মদিন উদযাপন করছে গুগল ২০২৭ সালের হজে আরও ২০ হাজার কোটা দাবি হাবের হিমলুং হিমালে তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি কনটেন্ট ক্রিয়েটরের বাড়ি থেকে কোটি টাকার সম্পদ চুরি ১৭ বছরের কিশোরের জামিনে অধিকতর শুনানি ৪ অক্টোবর হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু প্রতিদিন একটি কলা খেলে যেসব উপকার পাবেন

‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ১১:১৯:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ১১:১৯:৪৮ পূর্বাহ্ন
‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের কথোপকথন ও ‘ঘুষ’ গ্রহণের দৃশ্য রয়েছে—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে ভিডিওটি ভাইরাল হয়।

প্রায় ৮ মিনিট ৫০ সেকেন্ডের ওই ভিডিও প্রতিবেদকের হাতে এসেছে। ভিডিওটির কিছু অংশে নুরুল আমিনকে অর্থ লেনদেন ও একটি বিল অনুমোদনের বিষয়ে কথা বলতে শোনা যায়।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “এসি স্যার রাজি হয়ে গেছে কোনো একটা কারণে, আমি দুই কোটি টাকা থেকে নড়বো না।” তিনি আরও বলেন, একটি বিলের জন্য দুই কোটি টাকা নেওয়া এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাওয়ার প্রসঙ্গ।

ভিডিওটির আরেকটি অংশে কয়েকজন ব্যক্তির কাছ থেকে নগদ টাকা গ্রহণ করতে দেখা যায় নুরুল আমিনকে। তবে ওই ব্যক্তিদের মুখ ভিডিওতে স্পষ্ট নয় এবং তাদের পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওতে অর্থের পরিমাণ নিয়ে একজনের সঙ্গে তার কথোপকথনও শোনা যায়। নুরুল আমিনকে বলতে শোনা যায়, “এখানে কত?” জবাবে ওই ব্যক্তি বলেন, “এখানে ৩৫ স্যার।” এরপর নুরুল আমিন বলেন, “এক লাখ ৩৫।” ওই ব্যক্তি তখন বলেন, “আগে দিয়েছি এক লাখ স্যার।”

তবে ভিডিওটি কতদিন আগের এবং কোন প্রেক্ষাপটে ধারণ করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ভিডিওটির সত্যতা ও কথোপকথনের প্রেক্ষাপটও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের দাপ্তরিক মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯