ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এরদোগানের নামে মামলা ঠুকবেন নেতানিয়াহু, কারণ কী? সচেতনতা ও প্রতিরোধে কমবে জলাতঙ্কের মৃত্যু: প্রতিমন্ত্রী টুকু ১ অক্টোবর পর্যন্ত প্রাথমিকের নিয়োগপত্র পাবেন প্রার্থীরা: শিক্ষামন্ত্রী চুয়াডাঙ্গা সীমান্তে ১২ লাখ ৪১ হাজার টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ রাতেই শেষ হচ্ছে একাদশে ভর্তির আবেদনের সুযোগ কুমিল্লা সীমান্তে ৪৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকার আভাস ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ চকলেট দেয়ার কথা বলে অফিসের সব কর্মীকে আইফোন উপহার দিলেন নারী বস র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকুরিচ্যুত দুই সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ রাড্ডার ঘটনায় এক এমপিসহ দলীয় কিছু নেতাকর্মীর নাম শোনা যাচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে মুখ খুললেন সালমান মুক্তাদির আধুনিক বন্দর ও দক্ষ নাবিক গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: নৌপরিবহন মন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে: সিইসি ২৮ তম জন্মদিন উদযাপন করছে গুগল ২০২৭ সালের হজে আরও ২০ হাজার কোটা দাবি হাবের হিমলুং হিমালে তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি

এরদোগানের নামে মামলা ঠুকবেন নেতানিয়াহু, কারণ কী?

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ১২:৪১:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ১২:৪১:৫৭ অপরাহ্ন
এরদোগানের নামে মামলা ঠুকবেন নেতানিয়াহু, কারণ কী?

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিরুদ্ধে সম্ভাব্য আইনি মামলার প্রস্তুতি নিতে একটি আন্তমন্ত্রণালয় কমিটি ও বিচার মন্ত্রণালয়ের আন্তর্জাতিক আইন বিভাগের প্রধানকে নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলি সংবাদমাধ্যম আই২৪নিউজ রোববার এ তথ্য জানিয়েছে।

আই২৪নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এরদোগানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) একটি মামলা করার সম্ভাবনা বিবেচনা করছে ইসরাইল। এরদোগানের বিরুদ্ধে কুর্দিদের সঙ্গে আচরণ এবং হামাসকে অর্থায়নের অভিযোগকে সম্ভাব্য মামলার অন্যতম ভিত্তি হিসেবে দেখা হচ্ছে। তবে এখনো আইসিসিতে কোনো মামলা দায়ের করা হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, এরদোগান তুরস্কের পক্ষ থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চাওয়ার উদ্যোগের কথা জানানোর পর ইসরাইলি প্রধানমন্ত্রীর এ নির্দেশ আসে। এর আগে আগস্টে তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক জানিয়েছিলেন, গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের ঘটনায় নেতানিয়াহুসহ কয়েকজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চাওয়া হয়েছে।

আই২৪নিউজ বলছে, সম্ভাব্য মামলাটি সরাসরি ইসরাইলের পক্ষ থেকে আইসিসিতে নেওয়া হতে পারে। আবার তৃতীয় কোনো দেশের মাধ্যমে বিষয়টি আদালতে তোলার সম্ভাবনাও রয়েছে। তবে শেষ পর্যন্ত মামলা দায়ের নাও হতে পারে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এরদোগানের ওপর চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবেও আইনি নথি প্রস্তুতের উদ্যোগটি ব্যবহার করা হতে পারে।

তবে আইসিসিতে এ ধরনের মামলা নেওয়ার ক্ষেত্রে এখতিয়ারসংক্রান্ত প্রশ্ন রয়েছে। ইসরাইল ও তুরস্ক—দুই দেশই রোম সংবিধির পক্ষভুক্ত নয়। এ কারণে সম্ভাব্য মামলার আইনি ভিত্তি ও আদালতের এখতিয়ার নিয়ে জটিলতা তৈরি হতে পারে।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া সাম্প্রতিক ভাষণে নেতানিয়াহু এরদোগানকে ‘স্বৈরশাসক’ বলে আখ্যা দেন। এর জবাবে তুরস্কের পক্ষ থেকে নেতানিয়াহুর বক্তব্যকে ভিত্তিহীন অভিযোগ হিসেবে প্রত্যাখ্যান করা হয় এবং গাজা ও অঞ্চলটির অন্যান্য পরিস্থিতি আড়াল করার চেষ্টা হিসেবে এর সমালোচনা করা হয়।

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় ও দেশটির বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন বলে আই২৪নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাউশির ৬১০ পদের ফল দ্রুত প্রকাশের দাবি, ডিসি কার্যালয়ে স্মারকলিপি

মাউশির ৬১০ পদের ফল দ্রুত প্রকাশের দাবি, ডিসি কার্যালয়ে স্মারকলিপি