ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুলতানপুর সীমান্তে ৪৬ লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল উন্নয়নকাজে চীনের সমর্থন অব্যাহত থাকবে, প্রধানমন্ত্রীকে চীনা রাষ্ট্রদূত বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন গৃহবধূর মৃত্যু প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে কঠোর নিরাপত্তা বলয় ‘সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই’ হবিগঞ্জ সীমান্তে ৭ লাখ ২৯ হাজার টাকার ভারতীয় মাদক ও গবাদিপশু জব্দ ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি অসম্ভব’ দিনাজপুরে ২৯৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ এরদোগানের নামে মামলা ঠুকবেন নেতানিয়াহু, কারণ কী? সচেতনতা ও প্রতিরোধে কমবে জলাতঙ্কের মৃত্যু: প্রতিমন্ত্রী টুকু ১ অক্টোবর পর্যন্ত প্রাথমিকের নিয়োগপত্র পাবেন প্রার্থীরা: শিক্ষামন্ত্রী চুয়াডাঙ্গা সীমান্তে ১২ লাখ ৪১ হাজার টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ রাতেই শেষ হচ্ছে একাদশে ভর্তির আবেদনের সুযোগ কুমিল্লা সীমান্তে ৪৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকার আভাস ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ চকলেট দেয়ার কথা বলে অফিসের সব কর্মীকে আইফোন উপহার দিলেন নারী বস

প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে কঠোর নিরাপত্তা বলয়

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০৪:০৬:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০৪:০৬:১৬ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে কঠোর নিরাপত্তা বলয়

আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে জেলায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে পরশুরাম ও ফুলগাজীর সভাস্থলগুলোকে রেড, ইয়েলো ও হোয়াইট—এই তিনটি জোনে ভাগ করা হয়েছে। সফরের দিন আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তায় পুলিশের দুই হাজারের বেশি সদস্য মোতায়েন থাকবেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) ফেনী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত চূড়ান্ত নিরাপত্তা সমন্বয় সভায় এসব তথ্য জানানো হয়। সভায় প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সভাস্থলের সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত এলাকা রেড জোন হিসেবে নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় স্তরের ইয়েলো জোনেও প্রবেশের জন্য পাস বা বিশেষ সিকিউরিটি কার্ডের প্রয়োজন হবে। রেড ও ইয়েলো জোনের বাইরে থাকা উন্মুক্ত এলাকা হোয়াইট জোন হিসেবে গণ্য হবে। সেখানে সাধারণ মানুষ অবস্থান করতে পারবেন।

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার জানান, এসএসএফের পাশাপাশি পুলিশ, আনসার, বিজিবি ও কোস্টগার্ডসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, প্রধানমন্ত্রীর সফরের দিন পরশুরাম ও ফুলগাজী উপজেলায় পুলিশের দুই হাজারের বেশি সদস্য মোতায়েন থাকবেন। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্থানে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।

সফরসূচি অনুযায়ী, ১ অক্টোবর সকালে প্রধানমন্ত্রী পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী নদীর তীরে এক হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে নির্মিত মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন প্রকল্পের উদ্বোধন করবেন। পরে সেখানে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।

এরপর প্রধানমন্ত্রী ফুলগাজীতে গিয়ে খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ ও ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল উদ্বোধন করবেন। পরে ডাকবাংলোয় বিশ্রাম নেবেন তিনি।

বিকেলে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-পুরোহিতদের ভাতা এবং শিক্ষা ও মানবিক সহায়তা প্রদান কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে স্থানীয় সুধী সমাজ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পরশুরাম ও ফুলগাজীতে সড়ক সংস্কার, হেলিপ্যাড নির্মাণ, সভাস্থলের মঞ্চ তৈরি ও সৌন্দর্যবর্ধনের কাজ এগিয়ে চলছে। সফরকারীদের সুবিধার্থে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতেও কাজ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, সভাস্থলে নিরাপত্তার জন্য রেড, ইয়েলো ও হোয়াইট—তিনটি জোন থাকবে। রেড জোনে প্রবেশের জন্য বিশেষ সিকিউরিটি কার্ড এবং ইয়েলো জোনের জন্য আলাদা কার্ডের ব্যবস্থা থাকবে। এসব কার্ডধারীরাই সংশ্লিষ্ট জোনে প্রবেশ করতে পারবেন। রেড ও ইয়েলো জোনের বাইরে থাকা এলাকা হোয়াইট জোন হিসেবে বিবেচিত হবে এবং সেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবেন।

ডিসি আরও বলেন, সম্ভাব্য সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী সড়কপথে পরশুরাম যাবেন। তবে সফর শেষে ফেরার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ফেনী সফরের তারিখ নির্ধারিত থাকলেও পরে তা পুনর্নির্ধারণ করে ১ অক্টোবর করা হয়।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুলতানপুর সীমান্তে ৪৬ লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

সুলতানপুর সীমান্তে ৪৬ লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ