ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ত্র নয়, জনগণই এ দেশের সবচেয়ে বড় শক্তি: ফয়জুল করীম চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী সুলতানপুর সীমান্তে ৪৬ লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল উন্নয়নকাজে চীনের সমর্থন অব্যাহত থাকবে, প্রধানমন্ত্রীকে চীনা রাষ্ট্রদূত বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন গৃহবধূর মৃত্যু প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে কঠোর নিরাপত্তা বলয় ‘সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই’ হবিগঞ্জ সীমান্তে ৭ লাখ ২৯ হাজার টাকার ভারতীয় মাদক ও গবাদিপশু জব্দ ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি অসম্ভব’ দিনাজপুরে ২৯৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ এরদোগানের নামে মামলা ঠুকবেন নেতানিয়াহু, কারণ কী? সচেতনতা ও প্রতিরোধে কমবে জলাতঙ্কের মৃত্যু: প্রতিমন্ত্রী টুকু ১ অক্টোবর পর্যন্ত প্রাথমিকের নিয়োগপত্র পাবেন প্রার্থীরা: শিক্ষামন্ত্রী চুয়াডাঙ্গা সীমান্তে ১২ লাখ ৪১ হাজার টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ রাতেই শেষ হচ্ছে একাদশে ভর্তির আবেদনের সুযোগ কুমিল্লা সীমান্তে ৪৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকার আভাস

চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০৭:০০:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০৭:০০:১৪ অপরাহ্ন
চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী

দেশে চলমান চাঁদাবাজির প্রতিবাদে প্রতীকী ‘গণভিক্ষা ও পুনর্বাসন দানবাক্স’ কর্মসূচি পালন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

চাঁদাবাজির সংস্কৃতি বন্ধের আহ্বানে সোমবার বিকেলে তাঁদের নেতৃত্বে রাজধানীতে একটি মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, চাঁদাবাজি ছাইড়া দে’ এবং ‘ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, চাঁদাবাজের আস্তানা’সহ বিভিন্ন স্লোগান দেন।

এর আগে চাঁদাবাজির বিকল্প হিসেবে রাজধানীর বাংলামোটরে ‘পুনর্বাসন দানবাক্স’ স্থাপন এবং গণভিক্ষা কর্মসূচির ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘১৭ বছর ধরে সরকারদলীয় অনাহারী নেতাকর্মীদের জন্য এবার গণভিক্ষা কর্মসূচি! ভিক্ষা দিন—আপনার ১ টাকাই হয়তো একজনকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখবে।’

কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরে এনসিপির এই নেতা দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘দান করুন, চাঁদাবাজি বন্ধ করুন; সতেরো বছরের অভুক্ত চাঁদাবাজদের জাতীয় পুনর্বাসনে আপনিও অংশ নিন।’


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অস্ত্র নয়, জনগণই এ দেশের সবচেয়ে বড় শক্তি: ফয়জুল করীম

অস্ত্র নয়, জনগণই এ দেশের সবচেয়ে বড় শক্তি: ফয়জুল করীম