ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা‌দেশ‌কে দাতা-গ্রহীতার দৃষ্টিকোণ থেকে দে‌খে না ইইউ : মাইকেল মিলার জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের দরকার নেই: জামায়াত আমির ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা, হিসাব শুরু কাল নতুন পে-স্কেলের হিসাব শুরু সোমবার, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সেশন’ করবেন যেভাবে জনগণকে শান্তি দিতে না পারলে সেই সরকারের দরকার নেই: শফিকুর রহমান সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান জনগণ অন্ধ নয়, সবকিছু দেখছে: ডা. শফিকুর রহমান অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থা নিতে নির্দেশ বাণিজ্যমন্ত্রীর মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন: গোলাম পরওয়ার ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকেও দায়িত্ব নিতে হবে: প্রতিমন্ত্রী হাবিব দাবার বোর্ড হতে চাই না, আমরা আমাদের নিজেদের শর্তে খেলতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা ‘আমি আওয়ামী লীগার না’— বলেই হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী ‘মোদি আমার বন্ধু হয়েও প্রশ্ন তোলেন ইউক্রেনের যুদ্ধে’! মেসির মালিকানায় প্রথম ম্যাচেই এলদেনসের বড় জয় ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি প্রতিযোগিতায় জমা পড়া সেরা কয়েকটি ছবি

টসের আগেই বাংলাদেশ জানল, সেমিফাইনালে তারা

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০৯:১০:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০৯:১০:৩৩ পূর্বাহ্ন
টসের আগেই বাংলাদেশ জানল, সেমিফাইনালে তারা

নাগোয়া এশিয়ান গেমসের ক্রিকেট ডিসিপ্লিনে এবার মাঠের চেয়ে বৃষ্টিই যেন বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। একের পর এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় কোনো দলকেই মাঠে নামতে হচ্ছে না। এর সুফল পাচ্ছে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলো। বাংলাদেশও পেয়েছে সেই সুবিধা। টসের আগেই লিটন দাসের দল জানতে পারে, তারা সেমিফাইনালে উঠে গেছে।

এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে আগের দিনের দুটি ম্যাচই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। হংকংয়ের বিপক্ষে পাকিস্তানের ম্যাচের পর ভারত ও আফগানিস্তানের ম্যাচও মাঠে গড়ায়নি। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ম্যাচ পরিত্যক্ত হলে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকে জয়ী ঘোষণা করা হয়। ফলে পাকিস্তান ও ভারত সেমিফাইনালে জায়গা করে নেয়।

আজ নেপালের বিপক্ষে শ্রীলঙ্কার কোয়ার্টার ফাইনালও বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। একই নিয়মে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠেছে।

একই নিয়মে বাংলাদেশও সেমিফাইনালের টিকিট পেয়েছে। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল মালয়েশিয়া। র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ এগিয়ে থাকায় ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

গত কয়েক দিন ধরে এশিয়ান গেমসের আয়োজক শহর নাগোয়া ও আইচি প্রদেশে ভারী বৃষ্টি হচ্ছে। তবে বুধবার থেকে আবহাওয়া ভালো হওয়ার পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে সেমিফাইনাল থেকে অন্তত মাঠের লড়াইয়েই ম্যাচের ফল নির্ধারিত হবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, জামিন মেলেনি সেই কিশোরের

গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, জামিন মেলেনি সেই কিশোরের