ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে কুমিল্লাবাসীর অভিবাদন রাড্ডা ক্লিনিক দখলকারীদের কঠোর শাস্তির দাবি জামায়াত আমিরের আমেরিকান কোম্পানিতে চাকরির ভুয়া অফার লেটার দিয়ে টাকা আত্মসাৎ শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে তিনবার আছাড়, সহপাঠীর বাবা আটক ডিজিটাল অর্থনীতি গড়তে বাংলা কিউআর কোড ভিত্তিক লেনদেনে চার্জ লাগবে না ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ফেনীর পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন যেসব কর্মসূচিতে কুষ্টিয়ার সেই শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে শার্শায় সাড়ে ৭ কোটি টাকার ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১ যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব, জবাব দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ফুলবাড়ী সীমান্তে ৩ লাখ ৮৩ হাজার টাকার ভারতীয় মাদক ও অবৈধ পণ্য জব্দ বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের বিএনপিকে হেয় করতে সার সংকটের আন্দোলন করা হয়েছে: শাহে আলম ইতালি পাঠানোর প্রলোভনে অর্থ গ্রহণ, লিবিয়ায় আটক ও মুক্তিপণ দাবি: সিআইডির হাতে গ্রেপ্তার ১ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী দিনাজপুরে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক

ঢাকায় এমআর‌ভির সার্ভার অচল, মিশনগু‌লো‌তে ভিসা সেবা বিঘ্নিত

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০৯:৪২:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০৯:৪২:২২ পূর্বাহ্ন
ঢাকায় এমআর‌ভির সার্ভার অচল, মিশনগু‌লো‌তে ভিসা সেবা বিঘ্নিত

কারিগরি সমস্যার কারণে ঢাকায় অবস্থিত এমআরভি-এর কেন্দ্রীয় সার্ভার সাময়িকভাবে অচল হয়ে পড়েছে। ফলে বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলো থেকে ভিসা ও নো ভিসা সেবা সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে।

স্থানীয় সময় সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, ব্যাংকক ও লিসবন।

ব্যাংকক দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিসা সার্ভারে সাময়িক কারিগরি ত্রুটির কারণে আবেদনকারীরা ভিসা আবেদন জমা দেওয়া এবং সংশ্লিষ্ট সেবা গ্রহণে সমস্যার সম্মুখীন হতে পারেন।

সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কারিগরি দল কাজ করছে জানিয়ে দূতাবাস আবেদনকারীদের সাময়িক অসুবিধাটি বিবেচনায় রাখার অনুরোধ করেছে। সিস্টেম পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত যেখানে সম্ভব, ভিসা প্রক্রিয়াকরণের ওপর নির্ভরশীল জরুরি ভ্রমণ পরিকল্পনা এড়িয়ে চলতেও বলা হয়েছে।

লিসবন দূতাবাস জানিয়েছে, ঢাকায় অবস্থিত এমআরভি-এর কেন্দ্রীয় সার্ভার সাময়িকভাবে অচল থাকায় ভিসা ও নো ভিসা সেবা প্রদান ব্যাহত হচ্ছে। সার্ভার দ্রুত সচল করতে সংশ্লিষ্ট কারিগরি দল কাজ করছে।

কেন্দ্রীয় সার্ভার পুনরায় চালু হওয়ার পর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে ইতিবাচক সংকেত পাওয়ার পর দূতাবাসের পক্ষ থেকে পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে সেবা চালুর বিষয়ে জানানো হবে।

সাময়িক এ অসুবিধার জন্য দূতাবাস দুটি দুঃখ প্রকাশ করেছে এবং আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে কুমিল্লাবাসীর অভিবাদন

উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে কুমিল্লাবাসীর অভিবাদন