ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শার্শায় সাড়ে ৭ কোটি টাকার ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১ যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব, জবাব দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ফুলবাড়ী সীমান্তে ৩ লাখ ৮৩ হাজার টাকার ভারতীয় মাদক ও অবৈধ পণ্য জব্দ বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের বিএনপিকে হেয় করতে সার সংকটের আন্দোলন করা হয়েছে: শাহে আলম ইতালি পাঠানোর প্রলোভনে অর্থ গ্রহণ, লিবিয়ায় আটক ও মুক্তিপণ দাবি: সিআইডির হাতে গ্রেপ্তার ১ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী দিনাজপুরে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই : চিফ হুইপ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ ল্যাপটপ চুরি করে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খান নতুন মুদ্রানীতি ঘোষণা আজ, লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ দীর্ঘ ২৩ বছর পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, বিজয় উল্লাস দুর্গাপূজা ও প্রবারণা উপলক্ষে দুই ধর্মাবলম্বীদের জন্য অনুদান বাড়াল সরকার মুখোশ মিছিলে চুয়েট শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় আনার নির্দেশ আইজিপির

ত্বক ও চুলের গোপন রহস্য ফাঁস করলেন তৃপ্তি দিমরি

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০১:২৬:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০১:২৬:৫৯ অপরাহ্ন
ত্বক ও চুলের গোপন রহস্য ফাঁস করলেন তৃপ্তি দিমরি

বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি জানিয়েছেন, ত্বকের যত্নে তিনি ব্যয়বহুল ট্রিটমেন্ট কিংবা দীর্ঘ স্কিন কেয়ার রুটিন অনুসরণ করেন না। বরং ছোটবেলা থেকে মা ও ঠাকুরমার কাছ থেকে শেখা ঘরোয়া পদ্ধতির ওপরই বেশি ভরসা করেন তিনি।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তৃপ্তি দিমরি বলেন, ছোটবেলা থেকে মুখে যেসব উপাদান ব্যবহার করে বড় হয়েছেন, এখনো সেগুলোই অনুসরণ করেন। নানা ধরনের প্রসাধনী ব্যবহারের চেয়ে ঘরোয়া টোটকা তার কাছে সহজ বলে মনে করেন তিনি। পাশাপাশি ‘লেস ইজ মোর’ নীতিতেও বিশ্বাসী এই অভিনেত্রী।

ত্বকের যত্নে বিশেষ একটি ফেসপ্যাক ব্যবহার করেন তৃপ্তি। এতে থাকে কাঁচা হলুদ, টকদই ও বেসন। তার ভাষ্য অনুযায়ী, বেসন ত্বকের অতিরিক্ত তেল ও ময়লা পরিষ্কার করতে সাহায্য করে, টকদই ত্বক এক্সফোলিয়েট করতে সহায়তা করে এবং কাঁচা হলুদ ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কাজে লাগে। এই ফেসপ্যাক ট্যান কমাতেও সহায়ক বলে জানান তিনি।

তবে শুধু বাহ্যিক পরিচর্যার ওপর নির্ভর করেন না তৃপ্তি। পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি জীবনযাপনেও গুরুত্ব দেন তিনি। শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও নিজের জন্য অন্তত ১০ মিনিট সময় রাখেন এবং ওই সময়ে ফোন থেকে দূরে থাকার চেষ্টা করেন।

চুলের যত্নেও প্রাকৃতিক উপাদানের ওপর নির্ভর করেন উত্তরাখণ্ডের এই অভিনেত্রী। ছোটবেলা থেকেই চুলে রিঠা, শিকাকাই ও আমলকী ব্যবহার করে আসছেন তিনি। এখনো এসব উপাদানই তার চুলের পরিচর্যার অন্যতম অংশ।

তৃপ্তির মতে, রিঠা চুল ও স্ক্যাল্প পরিষ্কার রাখতে সহায়তা করে। আর শিকাকাই ও আমলকী চুলের যত্নে ব্যবহার করা হয়। ত্বক ও চুলের পরিচর্যায় অতিরিক্ত কিছু করার চেয়ে নিয়মিত জীবনযাপন ও সহজ পদ্ধতিতেই তিনি বেশি গুরুত্ব দেন।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শার্শায় সাড়ে ৭ কোটি টাকার ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১

শার্শায় সাড়ে ৭ কোটি টাকার ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১