ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ ল্যাপটপ চুরি করে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খান নতুন মুদ্রানীতি ঘোষণা আজ, লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ দীর্ঘ ২৩ বছর পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, বিজয় উল্লাস দুর্গাপূজা ও প্রবারণা উপলক্ষে দুই ধর্মাবলম্বীদের জন্য অনুদান বাড়াল সরকার মুখোশ মিছিলে চুয়েট শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় আনার নির্দেশ আইজিপির মহেশপুর সীমান্তে ৪ লাখ টাকার ভারতীয় ইয়াবা জব্দ যাত্রাবাড়ীতে তেল পরিমাপে কারসাজি, ফিলিং স্টেশনকে ৩ লাখ টাকা জরিমানা লাইসেন্স ছাড়া ব্রেড-বিস্কুট উৎপাদন, বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা সুলতানপুর সীমান্তে ৬১ লাখ ২৪ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ জামাতা গ্রেপ্তার ইস্যুতে যা বললেন জামায়াত এমপি সিলেট সীমান্তে পৃথক অভিযানে ৭১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর দরকার নেই, যখন সময় হবে নিশ্চয় হবে ৬৮ জন এসিল্যান্ডকে প্রত্যাহার রিমান্ডে পুলিশকে নতুন তথ্য জানালেন এমপি নজরুল প্রধানমন্ত্রীর সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি, সাজছে ফুলগাজী-পরশুরাম ইমরান খানকে মুক্তি দিতে প্রস্তাব পাকিস্তান সরকারের? যা জানালেন তার ছেলে

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ, আটক ৪ শতাধিক

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৯:৩০:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৯:৩০:৫৩ পূর্বাহ্ন
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ, আটক ৪ শতাধিক

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকট ও শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া আন্দোলনে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশজুড়ে ৪০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। বিক্ষোভে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বিভিন্ন প্রতিবেদনে ৩৩০টির বেশি স্কুলে বিক্ষোভ ও অবরোধের প্রভাব পড়ার কথা বলা হয়েছে।

প্যারিস ও আশপাশের এলাকায় শুরু হওয়া এ বিক্ষোভে কয়েক দিন ধরে শিক্ষার্থীরা বিভিন্ন স্কুলের প্রবেশপথ অবরোধ করে আসছেন। শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থী ও শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে ক্ষোভ থেকেই আন্দোলনের সূত্রপাত।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানিয়েছেন, মঙ্গলবার ৪৪০ জনকে আটক করা হয়েছে এবং তাদের বেশিরভাগই অপ্রাপ্তবয়স্ক। বিক্ষোভ চলাকালে কয়েকটি স্থানে ময়লার পাত্রে আগুন দেওয়া ও বাসস্টপের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছোড়ার ঘটনাও ঘটেছে। জবাবে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠনের নেতারা পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ করেছেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী নুনেজ বলেছেন, পুলিশের পদক্ষেপ অত্যন্ত সংযত ও আনুপাতিক ছিল। অন্যদিকে শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভের অধিকার স্বীকার করলেও সহিংসতা ও ভাঙচুরের সমালোচনা করেছেন।

এক শিক্ষার্থী বার্তা দেওয়ার উদ্দেশ্যেই বিক্ষোভে অংশ নেওয়ার কথা জানিয়ে বলেছেন, শ্রেণিকক্ষে ৩৪ জন করে শিক্ষার্থী থাকায় শিক্ষক ও শিক্ষার্থীরা চাপের মধ্যে রয়েছেন। শিক্ষাব্যবস্থার অবস্থা নিয়ে অসন্তোষ থেকেই তারা আন্দোলনে নেমেছেন।

এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভের পাশাপাশি মঙ্গলবার দেশজুড়ে শিক্ষক, হাসপাতালকর্মী ও সরকারি কর্মচারীদের ইউনিয়নগুলোর ডাকা কর্মবিরতিও পালিত হয়েছে। কম বেতন, কর্মপরিবেশ ও সরকারের প্রস্তাবিত বাজেট নিয়ে তাদের মধ্যে অসন্তোষ রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ৩৩০টির বেশি উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের কর্মসূচির কারণে কার্যক্রমে বিঘ্ন ঘটে।

প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু শিক্ষার্থীদের আন্দোলন সহিংস রূপ নিলে তা দায়িত্বজ্ঞানহীন হবে বলে সতর্ক করেছেন। এর আগে সোমবারও বিক্ষোভে ১৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী নুনেজ জানিয়েছেন, সরকারি কর্মচারীদের কর্মসূচিতে প্রায় ২ লাখ মানুষ অংশ নিলেও অধিকাংশ জায়গায় বড় ধরনের কোনো ঘটনা ছাড়াই কর্মসূচি শেষ হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন ও সরকারি কর্মচারীদের কর্মসূচি ঘিরে ফ্রান্সে সরকারি বাজেট ও জনসেবার বিভিন্ন বিষয় নিয়ে চাপ অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সাগরের ‘সাদা সোনা’, কেজি লাখ টাকা

সাগরের ‘সাদা সোনা’, কেজি লাখ টাকা