ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই : চিফ হুইপ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ ল্যাপটপ চুরি করে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খান নতুন মুদ্রানীতি ঘোষণা আজ, লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ দীর্ঘ ২৩ বছর পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, বিজয় উল্লাস দুর্গাপূজা ও প্রবারণা উপলক্ষে দুই ধর্মাবলম্বীদের জন্য অনুদান বাড়াল সরকার মুখোশ মিছিলে চুয়েট শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় আনার নির্দেশ আইজিপির মহেশপুর সীমান্তে ৪ লাখ টাকার ভারতীয় ইয়াবা জব্দ যাত্রাবাড়ীতে তেল পরিমাপে কারসাজি, ফিলিং স্টেশনকে ৩ লাখ টাকা জরিমানা লাইসেন্স ছাড়া ব্রেড-বিস্কুট উৎপাদন, বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা সুলতানপুর সীমান্তে ৬১ লাখ ২৪ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ জামাতা গ্রেপ্তার ইস্যুতে যা বললেন জামায়াত এমপি সিলেট সীমান্তে পৃথক অভিযানে ৭১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর দরকার নেই, যখন সময় হবে নিশ্চয় হবে ৬৮ জন এসিল্যান্ডকে প্রত্যাহার রিমান্ডে পুলিশকে নতুন তথ্য জানালেন এমপি নজরুল প্রধানমন্ত্রীর সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি, সাজছে ফুলগাজী-পরশুরাম

হুথি লক্ষ্যবস্তুতে ২৪ ঘণ্টায় ৪১৪ হামলা চালানোর দাবি ইয়েমেনের

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৯:৪৩:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৯:৪৩:৪৭ পূর্বাহ্ন
হুথি লক্ষ্যবস্তুতে ২৪ ঘণ্টায় ৪১৪ হামলা চালানোর দাবি ইয়েমেনের

ইয়েমেনে গত ২৪ ঘণ্টায় হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে ৪১৪টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এসব হামলায় হুথিদের যোদ্ধা ও সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হলেও হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির বিস্তারিত জানানো হয়নি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে ইয়েমেনের সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সরকারি সংবাদ সংস্থা সাবার প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনীর মুখপাত্র মেজর মাজেদ আল-নুজাইলি বলেন, হুথিদের সামরিক সক্ষমতা এবং বিভিন্ন ফ্রন্টে তাদের পাঠানো রসদ ও জনবলকে লক্ষ্য করে এসব অভিযান চালানো হয়েছে।

তিনি দাবি করেন, হামলায় হুথিদের যোদ্ধা ও সামরিক সরঞ্জামের ক্ষতি হয়েছে। তবে এতে কতজন হতাহত হয়েছেন বা কী পরিমাণ সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেননি তিনি। সেনাবাহিনীর এসব দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি হুথিরা।

এর আগে সোমবার ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, সরকারি বাহিনী ১০টি ফ্রন্টে হুথিদের লক্ষ্য করে ৩৫৬টি অভিযান চালিয়েছে। এসব অভিযানে হুথি গোষ্ঠীর ৪৭৬ সদস্য নিহত বা আহত হয়েছেন বলেও দাবি করা হয়।

ইয়েমেনে ২০১৪ সাল থেকে সংঘাত চলছে। ওই বছর হুথিরা রাজধানী সানা ও দেশটির বেশ কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেয়। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট দেশটিতে সামরিক হস্তক্ষেপ করে।

সেপ্টেম্বরে ইয়েমেনের সংঘাত আরও তীব্র হয়েছে। এ সময় হুথিরা আল-হুদায়দাহ ও তাইজ প্রদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নেয় বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। এর মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোকা শহরও রয়েছে। পরে বাব আল-মানদাব প্রণালির কাছে অবস্থিত মায়ুন দ্বীপেও হুথিদের উপস্থিতির কথা জানা যায়।

সূত্র: আনাদোলু এজেন্সি


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড