ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিজিটাল অর্থনীতি গড়তে বাংলা কিউআর কোড ভিত্তিক লেনদেনে চার্জ লাগবে না ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ফেনীর পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন যেসব কর্মসূচিতে কুষ্টিয়ার সেই শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে শার্শায় সাড়ে ৭ কোটি টাকার ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১ যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব, জবাব দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ফুলবাড়ী সীমান্তে ৩ লাখ ৮৩ হাজার টাকার ভারতীয় মাদক ও অবৈধ পণ্য জব্দ বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের বিএনপিকে হেয় করতে সার সংকটের আন্দোলন করা হয়েছে: শাহে আলম ইতালি পাঠানোর প্রলোভনে অর্থ গ্রহণ, লিবিয়ায় আটক ও মুক্তিপণ দাবি: সিআইডির হাতে গ্রেপ্তার ১ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী দিনাজপুরে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই : চিফ হুইপ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ ল্যাপটপ চুরি করে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খান নতুন মুদ্রানীতি ঘোষণা আজ, লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ

বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৩ ডলার

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৯:৫৭:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৯:৫৭:২৮ পূর্বাহ্ন
বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৩ ডলার

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নীতিতে বড় ধরনের শিথিলতার সম্ভাবনা নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই অবস্থানের পর মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামও বেড়েছে।

বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ১১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৭৩ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩৪ সেন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৭২ ডলারে দাঁড়িয়েছে।

এর আগের দিন মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেলের সরবরাহ বাড়ার খবরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছিল। সৌদি আরবের পূর্ব-পশ্চিম পাইপলাইনের মাধ্যমে সরবরাহ বাড়ানো এবং রেড সি অঞ্চলের একটি বন্দর থেকে তেল উত্তোলন ফের শুরু হওয়ায় মধ্যপ্রাচ্যের রপ্তানি প্রবাহও বেড়েছে।

তবে সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতির মধ্যেও ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা এবং নিষেধাজ্ঞা নিয়ে অনিশ্চয়তা তেলের বাজারে নতুন চাপ তৈরি করছে। ২৯ সেপ্টেম্বর ট্রাম্প ইরানকে নিষেধাজ্ঞা থেকে ছাড় দেওয়ার বিষয়ে কোনো প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার করেন।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চললেও গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে। ফলে সংঘাত ও নিষেধাজ্ঞা পরিস্থিতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনো রয়েছে।

চলতি সেপ্টেম্বর মাসে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৪ শতাংশ বাড়ার পথে রয়েছে। এই বৃদ্ধি অব্যাহত থাকলে গত জুলাইয়ের পর এটি হবে ব্রেন্টের সবচেয়ে বড় মাসিক মূল্যবৃদ্ধি। অন্যদিকে, চলতি মাসে ডব্লিউটিআইয়ের দাম প্রায় ৪ শতাংশ বাড়ার পথে রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি ১০০০

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি ১০০০