ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিজিটাল অর্থনীতি গড়তে বাংলা কিউআর কোড ভিত্তিক লেনদেনে চার্জ লাগবে না ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ফেনীর পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন যেসব কর্মসূচিতে কুষ্টিয়ার সেই শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে শার্শায় সাড়ে ৭ কোটি টাকার ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১ যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব, জবাব দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ফুলবাড়ী সীমান্তে ৩ লাখ ৮৩ হাজার টাকার ভারতীয় মাদক ও অবৈধ পণ্য জব্দ বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের বিএনপিকে হেয় করতে সার সংকটের আন্দোলন করা হয়েছে: শাহে আলম ইতালি পাঠানোর প্রলোভনে অর্থ গ্রহণ, লিবিয়ায় আটক ও মুক্তিপণ দাবি: সিআইডির হাতে গ্রেপ্তার ১ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী দিনাজপুরে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই : চিফ হুইপ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ ল্যাপটপ চুরি করে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খান নতুন মুদ্রানীতি ঘোষণা আজ, লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ

ইয়ামাল ঝড়ে ক্রোয়েশিয়াকে বড় ব্যবধানে হারাল স্পেন

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৯:৫৮:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৯:৫৮:২৩ পূর্বাহ্ন
ইয়ামাল ঝড়ে ক্রোয়েশিয়াকে বড় ব্যবধানে হারাল স্পেন

উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। সেভিয়ায় অনুষ্ঠিত ম্যাচে লামিনে ইয়ামালের জোড়া গোল ও এক অ্যাসিস্টে বড় জয় পেয়েছে স্প্যানিশরা।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্পেন। দ্বিতীয় মিনিটে অ্যালেক্স বায়েনা ও ফারমিন লোপেজের সমন্বয়ে তৈরি আক্রমণ থেকে নিখুঁত শটে গোল করেন ১৯ বছর বয়সী বার্সেলোনা তারকা ইয়ামাল।

২৮তম মিনিটে ইভান পেরিসিচের সহায়তায় জোরালো হেডে গোল করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান ডিওন ড্রেনা বেলজো। তবে সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। তিন মিনিট পর, ৩১তম মিনিটে ইয়ামালের মাপা ক্রস থেকে হেডে গোল করে স্পেনকে আবারও এগিয়ে দেন ২৩ বছর বয়সী ডিফেন্ডার মার্ক পিউবিল। জাতীয় দলের হয়ে এটিই তার প্রথম গোল।

২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার ধরে রাখে তারা। ৬৩তম মিনিটে পেদ্রির পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে চমৎকার ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন ইয়ামাল। জাতীয় দলের হয়ে ৩৫ ম্যাচে এটি তার ১০ম গোল।

ম্যাচের ৮৯তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামা নিকো উইলিয়ামস মিকেল মেরিনোর পাস পেয়ে ক্রোয়েশিয়ার রক্ষণভাগ পরাস্ত করে চতুর্থ গোলটি করেন। এতে ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় স্পেনের।

পুরো ম্যাচে ৬৪ শতাংশ বল দখলে রেখে স্পেন লক্ষ্যে ৭টি শট নেয়। বিপরীতে ক্রোয়েশিয়া মাত্র একটি শট লক্ষ্যে রাখতে পারে। এই জয়ের ফলে টানা ৪০ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখল স্পেন।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি ১০০০

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি ১০০০