ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ ল্যাপটপ চুরি করে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খান নতুন মুদ্রানীতি ঘোষণা আজ, লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ দীর্ঘ ২৩ বছর পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, বিজয় উল্লাস দুর্গাপূজা ও প্রবারণা উপলক্ষে দুই ধর্মাবলম্বীদের জন্য অনুদান বাড়াল সরকার মুখোশ মিছিলে চুয়েট শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় আনার নির্দেশ আইজিপির মহেশপুর সীমান্তে ৪ লাখ টাকার ভারতীয় ইয়াবা জব্দ যাত্রাবাড়ীতে তেল পরিমাপে কারসাজি, ফিলিং স্টেশনকে ৩ লাখ টাকা জরিমানা লাইসেন্স ছাড়া ব্রেড-বিস্কুট উৎপাদন, বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা সুলতানপুর সীমান্তে ৬১ লাখ ২৪ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ জামাতা গ্রেপ্তার ইস্যুতে যা বললেন জামায়াত এমপি সিলেট সীমান্তে পৃথক অভিযানে ৭১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর দরকার নেই, যখন সময় হবে নিশ্চয় হবে ৬৮ জন এসিল্যান্ডকে প্রত্যাহার রিমান্ডে পুলিশকে নতুন তথ্য জানালেন এমপি নজরুল প্রধানমন্ত্রীর সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি, সাজছে ফুলগাজী-পরশুরাম ইমরান খানকে মুক্তি দিতে প্রস্তাব পাকিস্তান সরকারের? যা জানালেন তার ছেলে

শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণের বারসহ পাচারকারী গ্রেফতার

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ১০:২২:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ১০:২২:০৮ পূর্বাহ্ন
শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণের বারসহ পাচারকারী গ্রেফতার

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেন (৪১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি। উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় ৩ কেজি ৪৩৮ গ্রাম। এর বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শার্শার বাগআঁচড়া বাজারের বাবু সুপার মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাত সাড়ে ১১টার দিকে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার রিপন হোসেন বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল বাগআঁচড়া বাজারের বাবু সুপার মার্কেটে অভিযান চালায়। এ সময় রিপনকে গ্রেপ্তার করা হয়।

বিজিবি জানায়, গ্রেপ্তারের পর রিপনের দেওয়া তথ্যের ভিত্তিতে তার কাছে কৌশলে লুকিয়ে রাখা ২৬টি স্বর্ণের বার জব্দ করা হয়। পরে যশোরের একজন জুয়েলারির মাধ্যমে স্বর্ণ পরীক্ষা করা হলে সেগুলো ২৪ ক্যারেটের খাঁটি স্বর্ণ বলে নিশ্চিত হওয়া যায়।

এ ঘটনায় রিপনের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
মৃত্যুর গুজবের মধ্যেই ৪ কোটি টাকার সম্পত্তি নিয়ে যে ঘোষণা দিলেন জ্যাকি

মৃত্যুর গুজবের মধ্যেই ৪ কোটি টাকার সম্পত্তি নিয়ে যে ঘোষণা দিলেন জ্যাকি