ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিজিটাল অর্থনীতি গড়তে বাংলা কিউআর কোড ভিত্তিক লেনদেনে চার্জ লাগবে না ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ফেনীর পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন যেসব কর্মসূচিতে কুষ্টিয়ার সেই শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে শার্শায় সাড়ে ৭ কোটি টাকার ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১ যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব, জবাব দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ফুলবাড়ী সীমান্তে ৩ লাখ ৮৩ হাজার টাকার ভারতীয় মাদক ও অবৈধ পণ্য জব্দ বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের বিএনপিকে হেয় করতে সার সংকটের আন্দোলন করা হয়েছে: শাহে আলম ইতালি পাঠানোর প্রলোভনে অর্থ গ্রহণ, লিবিয়ায় আটক ও মুক্তিপণ দাবি: সিআইডির হাতে গ্রেপ্তার ১ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী দিনাজপুরে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই : চিফ হুইপ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ ল্যাপটপ চুরি করে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খান নতুন মুদ্রানীতি ঘোষণা আজ, লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ

রাফিনিয়ার ইনজুরি ঘিরে রহস্য বাড়ালেন আনচেলত্তি

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ১০:২৯:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ১০:২৯:০৪ পূর্বাহ্ন
রাফিনিয়ার ইনজুরি ঘিরে রহস্য বাড়ালেন আনচেলত্তি

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ব্রাজিল। তবে এই জয়ের মধ্যেই দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। ম্যাচে উরুতে চোট পেয়ে বিরতির পর আর মাঠে নামেননি ব্রাজিলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাফিনিয়া।

রাফিনিয়ার চোট কতটা গুরুতর, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট জানিয়েছে, সংবাদ সম্মেলনে রাফিনিয়ার চোট নিয়ে করা প্রশ্ন এড়িয়ে যান আনচেলত্তি। তিনি মূলত ভিনিসিয়ুস জুনিয়রের পারফরম্যান্স নিয়েই কথা বলেন। ফলে রাফিনিয়ার শারীরিক অবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন রাফিনিয়া। বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের অধীনে নতুন ‘ফলস নাইন’ ভূমিকায় খেলছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৪ গোল করেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের পরবর্তী ম্যাচ ভারতের বিপক্ষে। আগামী শনিবার কলকাতায় অনুষ্ঠেয় প্রীতি ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে ব্রাজিল। তবে ওই ম্যাচে রাফিনিয়া খেলতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। সতর্কতার অংশ হিসেবে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে।

এদিকে সামনে বার্সেলোনার কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। এর মধ্যে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোও রয়েছে। তাই রাফিনিয়ার চোটের বিষয়ে আপাতত উদ্বেগে রয়েছে কাতালান ক্লাবটি। তবে চোটটি গুরুতর নয় এবং দ্রুতই তিনি মাঠে ফিরবেন—এমনটাই প্রত্যাশা সমর্থকদের।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি ১০০০

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি ১০০০