ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই : চিফ হুইপ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ ল্যাপটপ চুরি করে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খান নতুন মুদ্রানীতি ঘোষণা আজ, লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ দীর্ঘ ২৩ বছর পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, বিজয় উল্লাস দুর্গাপূজা ও প্রবারণা উপলক্ষে দুই ধর্মাবলম্বীদের জন্য অনুদান বাড়াল সরকার মুখোশ মিছিলে চুয়েট শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় আনার নির্দেশ আইজিপির মহেশপুর সীমান্তে ৪ লাখ টাকার ভারতীয় ইয়াবা জব্দ যাত্রাবাড়ীতে তেল পরিমাপে কারসাজি, ফিলিং স্টেশনকে ৩ লাখ টাকা জরিমানা লাইসেন্স ছাড়া ব্রেড-বিস্কুট উৎপাদন, বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা সুলতানপুর সীমান্তে ৬১ লাখ ২৪ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ জামাতা গ্রেপ্তার ইস্যুতে যা বললেন জামায়াত এমপি সিলেট সীমান্তে পৃথক অভিযানে ৭১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর দরকার নেই, যখন সময় হবে নিশ্চয় হবে ৬৮ জন এসিল্যান্ডকে প্রত্যাহার রিমান্ডে পুলিশকে নতুন তথ্য জানালেন এমপি নজরুল প্রধানমন্ত্রীর সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি, সাজছে ফুলগাজী-পরশুরাম

ক্র্যাচে ভর দিয়ে হাঁটেন, গাছের মগডালে উঠে সংসার চালান একরামুল

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ১০:৫২:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ১০:৫২:৩১ পূর্বাহ্ন
ক্র্যাচে ভর দিয়ে হাঁটেন, গাছের মগডালে উঠে সংসার চালান একরামুল

ক্র্যাচে ভর দিয়েও ঠিকমতো হাঁটতে পারেন না একরামুল হক। একটি পা প্রায় অচল, অন্য পাটিও দুর্বল। অথচ জীবিকার তাগিদে সেই একরামুলই উঠে যান গাছের মগডালে। এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে লাফিয়ে কাটেন ডালপালা। ঝুঁকিপূর্ণ এই কাজ করেই চলে তার সংসার।

৩৩ বছর বয়সি একরামুল হকের বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলার দক্ষিণ মধামোদন এলাকায়। ১৫ বছর বয়স থেকে তিনি গাছের ডালপালা কাটার কাজ করছেন। এ কাজ করে মাসে প্রায় ১২ থেকে ১৪ হাজার টাকা আয় করেন তিনি। এ আয় দিয়েই স্ত্রী, সন্তান, বাবা-মাসহ পরিবারের সদস্যদের ভরণপোষণ করেন। পাশাপাশি সমাজসেবা অধিদপ্তর থেকেও কিছু সহায়তা পান।

পারিবারিক সূত্রে জানা গেছে, অন্য শিশুদের মতোই স্বাভাবিকভাবে জন্ম নিয়েছিলেন একরামুল। কিন্তু মাত্র তিন বছর বয়সে পোলিওতে আক্রান্ত হয়ে তার একটি পায়ের কর্মক্ষমতা নষ্ট হয়ে যায়। অন্য পাটিও অনেকটা দুর্বল। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। এরপর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি।

শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও কারও কাছে হাত না পেতে নিজের কর্মসংস্থানের পথ বেছে নিয়েছেন একরামুল। সারাদিন ক্র্যাচে ভর দিয়ে গ্রামে গ্রামে ঘুরে দেখেন কোথায় গাছের ডালপালা কাটার কাজ পাওয়া যাবে। কাজ ঠিক হলে ক্র্যাচ রেখে গাছে উঠে পড়েন। মুহূর্তেই উঠে যান গাছের মগডালে। কখনো এক গাছ থেকে আরেক গাছেও লাফিয়ে চলে যান।

একরামুলের গাছে ওঠা-নামার দৃশ্য আশপাশের মানুষের জন্য যেমন বিস্ময়ের, তেমনি উদ্বেগেরও। স্থানীয়রা জানান, শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও গাছে ওঠার সময় তার মধ্যে কোনো ভয় দেখা যায় না।

স্ত্রী, সন্তান, মা-বাবা, তিন ভাই ও এক বোন নিয়ে একরামুলের পরিবার। দুই ভাইয়ের আলাদা সংসার। বোনের বিয়ে হলেও তার সংসার টেকেনি। ফলে পরিবারের ছয় সদস্যের দায়িত্ব একরামুলের কাঁধে।

একরামুলের বাবা আবদুল করিম বলেন, ছেলে ছোটবেলায় পোলিওতে আক্রান্ত হয়ে প্রতিবন্ধী হয়েছে। পরে তিনি ছেলেকে বলেছিলেন, ‘জীবনে পাঁচজনের কাছে হাত পেতে খাওয়ার চেয়ে নিজের কাজ করে খাওয়া ভালো।’ এরপর একরামুল গাছে ওঠা শেখেন। এখন গাছ কাটার কাজ করেই সংসার চালান।

একরামুলের মা মনোয়ারা বেগম বলেন, অনেক টাকা-পয়সা খরচ করেও ছেলেকে সুস্থ করতে পারেননি। চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন। শেষ পর্যন্ত আল্লাহর ওপর ভরসা করে এখন সে গাছ কাটার কাজ করছে।

শারীরিক প্রতিবন্ধকতা তার জীবনের গতি থামিয়ে দিতে পারেনি। নিজের কর্মক্ষমতার ওপর ভর করে প্রতিদিন জীবনসংগ্রাম চালিয়ে যাচ্ছেন একরামুল। তার স্বপ্ন, একদিন সংসারের অভাব ঘুচবে এবং সন্তানদের ভালোভাবে মানুষ করতে পারবেন।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড