ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের বিএনপিকে হেয় করতে সার সংকটের আন্দোলন করা হয়েছে: শাহে আলম ইতালি পাঠানোর প্রলোভনে অর্থ গ্রহণ, লিবিয়ায় আটক ও মুক্তিপণ দাবি: সিআইডির হাতে গ্রেপ্তার ১ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী দিনাজপুরে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই : চিফ হুইপ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ ল্যাপটপ চুরি করে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খান নতুন মুদ্রানীতি ঘোষণা আজ, লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ দীর্ঘ ২৩ বছর পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, বিজয় উল্লাস দুর্গাপূজা ও প্রবারণা উপলক্ষে দুই ধর্মাবলম্বীদের জন্য অনুদান বাড়াল সরকার মুখোশ মিছিলে চুয়েট শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় আনার নির্দেশ আইজিপির মহেশপুর সীমান্তে ৪ লাখ টাকার ভারতীয় ইয়াবা জব্দ যাত্রাবাড়ীতে তেল পরিমাপে কারসাজি, ফিলিং স্টেশনকে ৩ লাখ টাকা জরিমানা লাইসেন্স ছাড়া ব্রেড-বিস্কুট উৎপাদন, বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা সুলতানপুর সীমান্তে ৬১ লাখ ২৪ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৪:৩৬:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৪:৩৬:৫৩ অপরাহ্ন
মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ, সিটি করপোরেশনের কর্মকর্তা ও ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১৩ থেকে মিরপুর-১০ নম্বর এলাকার হোপ মার্কেটের আশপাশে ফুটপাত উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের সংঘর্ষ শুরু হয়।

তিনি বলেন, সংঘর্ষে সিটি করপোরেশনের কয়েকটি সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয় এবং উচ্ছেদ অভিযানে থাকা কর্মকর্তা-কর্মচারীরাও হামলার শিকার হন। পুলিশের সদস্যদের সঙ্গেও ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। এ ছাড়া ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যমকর্মীদেরও বাধার মুখে পড়তে হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

জামায়াত আমির বলেন, মিরপুরের সংশ্লিষ্ট আসনটি রাজধানীর গুরুত্বপূর্ণ একটি সংসদীয় এলাকা এবং সেখানকার জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাই জনগণের সুবিধা-অসুবিধার সঙ্গে সংশ্লিষ্ট কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করা হলে বিষয়টি আরও সমন্বিতভাবে বাস্তবায়ন করা সম্ভব হতো।

তিনি বলেন, সংঘাতের পরিবর্তে এমন একটি সমাধান প্রয়োজন, যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা অযথা ক্ষতির মুখে না পড়েন এবং একই সঙ্গে পথচারীদের চলাচলও স্বাভাবিক থাকে। এ জন্য সমন্বিত ও বাস্তবসম্মত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

ডা. শফিকুর রহমান আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক ভিত্তিতে চাঁদা নিয়ে সেখানে ব্যবসার সুযোগ করে দিয়ে আসছে। তার দাবি, এর ফলে শেষ পর্যন্ত সেই আর্থিক চাপ সাধারণ ক্রেতা ও জনগণের ওপরই পড়ে।

তিনি বলেন, সমস্যার স্থায়ী সমাধানে বিচ্ছিন্নভাবে উচ্ছেদ অভিযান না চালিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে পরিকল্পিত ও টেকসই ব্যবস্থা নেওয়া প্রয়োজন। স্থানীয় সংসদ সদস্যকে অবহিত না করে এমন পদক্ষেপ নেওয়ায় তিনি বিস্ময় প্রকাশ করেন। তাকে আলোচনায় রাখা হলে পারস্পরিক পরামর্শের মাধ্যমে কার্যকর সমাধান বের করা সম্ভব ছিল বলেও মন্তব্য করেন তিনি।

উচ্ছেদ অভিযান পরিচালনার আগে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সম্পৃক্ত করার পরামর্শ দেন তিনি।

সবশেষে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, যেকোনো সমস্যারই সমাধানের পথ রয়েছে। তবে সেই সমাধান হতে হবে নিরপেক্ষ, বাস্তবভিত্তিক ও মানবিক এবং কোনো পক্ষকে অযথা ক্ষতিগ্রস্ত করে নয়। একই সঙ্গে তিনি বলেন, ‘ফ্যাসিবাদের দোসরদের কোনো জায়গা নেই।’


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি