ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ফেনীর পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন যেসব কর্মসূচিতে কুষ্টিয়ার সেই শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে শার্শায় সাড়ে ৭ কোটি টাকার ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১ যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব, জবাব দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ফুলবাড়ী সীমান্তে ৩ লাখ ৮৩ হাজার টাকার ভারতীয় মাদক ও অবৈধ পণ্য জব্দ বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের বিএনপিকে হেয় করতে সার সংকটের আন্দোলন করা হয়েছে: শাহে আলম ইতালি পাঠানোর প্রলোভনে অর্থ গ্রহণ, লিবিয়ায় আটক ও মুক্তিপণ দাবি: সিআইডির হাতে গ্রেপ্তার ১ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী দিনাজপুরে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই : চিফ হুইপ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ ল্যাপটপ চুরি করে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খান নতুন মুদ্রানীতি ঘোষণা আজ, লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ দীর্ঘ ২৩ বছর পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, বিজয় উল্লাস দুর্গাপূজা ও প্রবারণা উপলক্ষে দুই ধর্মাবলম্বীদের জন্য অনুদান বাড়াল সরকার

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত ফেনীবাসী

  • আপলোড সময় : ০১-১০-২০২৬ ১০:০৩:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৬ ১০:০৩:৫২ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত ফেনীবাসী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনব্যাপী সফরে তিনি জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে পরশুরামে গিয়ে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন করবেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।

পরে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর ফুলগাজী জেলা পরিষদের ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন।

বিকেলে ফুলগাজী পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মন্দিরের পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান করা হবে।

ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সফর নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বয়ের মাধ্যমে কাজ করছে।

ফেনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুল্লাহ জানান, জেলায় মোট ৫ হাজার ৬৪৩ জনকে কৃষক কার্ড দেওয়ার জন্য মনোনীত করা হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ১২ জন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং ১০ জন প্রধানমন্ত্রীর কাছ থেকে কার্ড গ্রহণ করবেন।

ফেনী সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল কাশেম জানান, ফুলগাজী সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ৫১০ জন অতি দরিদ্র ও দরিদ্র পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের জন্য মনোনীত করা হয়েছে। তাদের মধ্য থেকে ১০ জন প্রধানমন্ত্রীর কাছ থেকে কার্ড গ্রহণ করবেন। অন্যদের কার্ডের অর্থ মোবাইল ফোনের মাধ্যমে পৌঁছে দেওয়ার কথা রয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন ফেনীর উপপরিচালক মো. নাজমুস সাকিব জানান, জেলার বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও সেবায়েতসহ মোট ২৭৫ জনকে সম্মানীর জন্য মনোনীত করা হয়েছে। অনুষ্ঠানে তাদের মধ্য থেকে ৬ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেম, ২ জন সেবায়েত এবং ২ জন পুরোহিত প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মানী গ্রহণ করবেন।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মঙ্গলবার ও বুধবার বিকেলে বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু পরশুরাম ও ফুলগাজীর বিভিন্ন অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন। এর আগে পানিসম্পদ প্রতিমন্ত্রীও সম্ভাব্য অনুষ্ঠানস্থল পরিদর্শন করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এর আগে ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ফেনী সফরের কথা থাকলেও পরে তা স্থগিত করা হয়। পরবর্তীতে নতুন তারিখ হিসেবে ১ অক্টোবর নির্ধারণ করা হয়।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা