ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

আপলোড সময় : ০১-১০-২০২৬ ১২:১২:১২ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১০-২০২৬ ১২:১২:১২ অপরাহ্ন

সন্তানদের সঙ্গে কাটানো নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণি। এবার ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যকে নিয়ে সুইমিংপুলে সময় কাটানোর কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো শেয়ার করেন পরীমণি। সেখানে তাকে ছেলে পূণ্যকে নিয়ে সুইমিংপুলে সময় কাটাতে দেখা যায়।

ছবিগুলোতে মা-ছেলেকে পানিতে খুনসুটি ও হাস্যোজ্জ্বল মুহূর্তে দেখা গেছে। ছবিগুলো প্রকাশের পর পরীমণির অনুসারীরা বিভিন্ন মন্তব্য করেন।

অভিনয়ের পাশাপাশি সন্তানদের নিয়েও ব্যস্ত সময় কাটান পরীমণি। বড় ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য ছাড়াও তার পরিবারে রয়েছে দত্তক নেওয়া ছেলে ও কন্যাসন্তান সাফিয়া সুলতানা প্রিয়ম।

সন্তানদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর সন্তানদের নিয়ে নিজের জীবন এগিয়ে নিচ্ছেন পরীমণি। নিয়মিত অভিনয়ের পাশাপাশি সন্তানদের দেখভালেও সময় দিচ্ছেন তিনি।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০