ইউপি নির্বাচন কবে শুরু, সোমবার সময় জানাবে ইসি

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৪:৫৮:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৪:৫৮:১৬ অপরাহ্ন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কবে থেকে শুরু হবে এবং কোন ধাপে ভোটগ্রহণ করা হবে, তা আগামী সোমবার জানাবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী সোমবার কমিশনের সভা রয়েছে। ওই সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচন কবে থেকে শুরু হবে এবং কোন ধাপে কবে ভোটগ্রহণ হবে, তা জানিয়ে দেওয়া হবে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০