নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল টার্গেটবল প্রেসিডেন্ট কাপ ২০২৬’ প্রতিযোগিতায় বাংলাদেশের জাতীয় পুরুষ ও নারী দল চ্যাম্পিয়ন হয়েছে। দুই দলের হয়ে অংশ নেওয়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছেন।
ছয়টি দেশের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় বিজিবির ২৪ জন খেলোয়াড় বাংলাদেশ জাতীয় দলের হয়ে অংশ নেন।
ফাইনালে বাংলাদেশের নারী দল ভারতকে ১০-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে পুরুষ বিভাগে বাংলাদেশ ও ভারত যৌথভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতায় বিজিবির সিপাহী পেহেলি চাকমা নারী বিভাগে এবং সিপাহী উবাচিং মারমা পুরুষ বিভাগে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন।
বিজিবির সদস্যদের এ সাফল্যে বাহিনীর ক্রীড়া অঙ্গনে নতুন অর্জন যুক্ত হয়েছে।