চট্টগ্রাম ড্রাই ডক পরিদর্শন করলেন বাণিজ্যমন্ত্রী

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১০:২১:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১০:২১:৫৪ অপরাহ্ন

বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) তিনি সিডিডিএল পরিদর্শনে গিয়ে প্রতিষ্ঠানটির অবকাঠামো, জাহাজ নির্মাণ ও মেরামত কার্যক্রম এবং পরিচালন ব্যবস্থা ঘুরে দেখেন।

সিডিডিএল দেশের অন্যতম প্রধান জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান হিসেবে এরই মধ্যে দেশি-বিদেশি ১ হাজার ৩৬টি জাহাজ সফলভাবে মেরামত করেছে।

‘মেইড ইন বাংলাদেশ’ লক্ষ্যকে সামনে রেখে আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণে সক্ষমতা বাড়ানোর কার্যক্রমও প্রতিষ্ঠানটিতে চলমান রয়েছে।

সিডিডিএলের জাহাজ নির্মাণ ও মেরামত কার্যক্রম দেশের সামুদ্রিক শিল্পের বিকাশ, প্রতিরক্ষা খাতে দেশীয় সক্ষমতা বৃদ্ধি, সামুদ্রিক নিরাপত্তা এবং জাতীয় শিল্পায়নে অবদান রাখছে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০