চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান

আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৬:৩৯:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৬:৩৯:০৫ অপরাহ্ন

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর আওতায় চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলীয় এলাকায় যৌথ অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন মহেশখালী, আউটপোস্ট পতেঙ্গা, মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। জেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন মেরিন ড্রাইভসংলগ্ন রাসমণি ঘাট, কাটতলী ঘাট ও আকমল আলী ঘাট এবং কক্সবাজারের নাজিরারটেক ও সোনাদিয়া-সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানের পাশাপাশি মা ইলিশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। তবে অভিযানে জব্দ করা মাছ বা জালের পরিমাণ, আটক ব্যক্তির সংখ্যা কিংবা অন্য কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০