রান্নাঘরের পেছনে ১৪ ফুট গাঁজার গাছ, এক বছর ধরে লালন-পালন

আপলোড সময় : ১২-১০-২০২৬ ০১:৩৩:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৬ ০১:৩৩:২৭ অপরাহ্ন

কুড়িগ্রামের রাজারহাটে বাড়ির রান্নাঘরের পেছনে গোপনে চাষ করা প্রায় ১৪ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আসমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের মেকুরটারি গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেফতার আসমান ওই গ্রামের নুর ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আসমানের বসতবাড়িতে গাঁজাগাছ থাকার তথ্য পায় পুলিশ। পরে তথ্যের সত্যতা যাচাই করে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় রান্নাঘরের পেছন থেকে প্রায় ১৪ ফুট উচ্চতার গাঁজাগাছটি উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে আসমান প্রায় এক বছর ধরে গাছটি গোপনে লালন-পালন করার কথা স্বীকার করেছেন।

রাজারহাট থানার ওসি মো. মামুনুর রশীদ বলেন, গাঁজাগাছটি উদ্ধার করা হয়েছে। মামলার প্রক্রিয়া শেষে গ্রেফতার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০